নিখোঁজ তৃণমূল পঞ্চায়েত সদস্যের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য

গত শুক্রবার রাতে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন ময়নাগুড়ি মাধবডাঙা- ১ নম্বর  গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ও দলনেতা ধনেশ রায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২ দিন নিখোঁজ ছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। রবিবার সকালে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হল সেই পঞ্চায়েতের মৃতদেহ। মৃতের মাথায় রয়েছে আঘাতের চিহ্ন। তবে খুন (MURDER) না অন্য কোনও ভাবে মৃত্যু (DEATH), তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এই ঘটনা ময়নাগুড়ির।

গত শুক্রবার রাতে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন ময়নাগুড়ি মাধবডাঙা- ১ নম্বর গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ও দলনেতা ধনেশ রায়। এরপর গত শনিবার থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিল ওই নেতার পরিবার। তদন্তে নেমেছিল পুলিশ। স্থানীয় এলাকার একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়েছিল ওই নেতার স্কুটি। এরপর রবিবার সকালে মাধবডাঙা- ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিগমানন্দ আশ্রম সংলগ্ন ধরলা নদীতে মৃতদেহ  ভেসে উঠতে দেখা যায়। 

মৃতদেহ দেখতে পেয়ে গ্রামবাসীরা স্থানীয় থানায় খবর দেন।  পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। দেখা যায় ওই মৃতদেহ আসলে গত ২ দিন নিখোঁজ থাকা নেতার। খবর পেয়ে ছুটে আসেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ, জেলা যুব সভাপতি সৈকত চ্যাটার্জী, ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ অন্যান্য তৃণমূল নেতারা। কী করে মৃত্যু হয়েছে নেতার, তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, ‘উনি আমাদের পঞ্চায়েত সদস্য ছিলেন। তিনি গত ২ দিন নিখোঁজ ছিলেন। আজ তাঁর দেহ উদ্ধার হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের প্রাথমিক ধারণা, এটা খুন। তবে এর পেছনে রাজনৈতিক না পারিবারিক কারণ আছে তা খতিয়ে দেখার দাবি জানাচ্ছি’। তিনি বলেন, ‘আমাদের পুলিশের ওপর আস্থা আছে। আশা করি সঠিক তদন্ত হবে’।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ