শান্তিপুরে নৃত্যশিল্পী কিশোরীর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

শান্তিপুরে কিশোরীর রহস্য মৃত্যু! মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শান্তিপুরে কিশোরীর রহস্য মৃত্যু! মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। কিশোরী আত্মহত্যা করেছে নাকি তাঁকে খুন করা হয়েছে? তা স্পষ্ট নয়। যদি সে আত্মহত্যা করে থাকে, তাহলে কেন? প্রেমঘটিত সম্পর্কের কারণে কি এমন সিদ্ধান্ত নিয়েছে সে? যদি তাঁকে খুন করা হয়ে থাকে, তাহলেই বা কেন? সব মিলিয়ে ধোঁয়াশা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিশোরী পেশায় নৃত্যশিল্পী ছিল পড়াশোনার বাইরে বাইরে বাইরে নাচের অনুষ্ঠানে যেত।

পুলিশ সূত্রের খবর, কিশোরীর নাম বেবি মাহাতো। তাঁরা দুই বোন। মা-বাবার ছোট সন্তান ছিল সে। শান্তিপুরের গুপ্তিপাড়া চর এলাকার বাসিন্দা। বয়স ১৬ বছর। আদিবাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল সে। তাঁদের হয়েই বিভিন্ন জায়গায় নৃত্যশিল্পী হিসেবে কাজ করত সে। পরিবার সূত্রের খবর, গতকাল সোমবার রাতে সকলের সঙ্গে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিল সে। তখনও বেবির কোনও অস্বাভাবিক লক্ষণ দেখেননি তাঁরা। এরপর বেবির মা আজ সকালে তাঁর ঘরে গিয়ে দেখতে পান দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করলেও মেয়ের সাড়া পাননি তিনি। এরপর পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভিতরে ঢুকে  দেখতে পান বেবি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেবির দেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর তাঁর দেহ ময়নাতদন্তের জন্যে রাণাঘাট হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের দাবি, সংসারের প্রয়োজনেই নৃত্যকে পেশা হিসেবে বেচে নিয়েছিল বেবি। যদিও এই বিষয়ে পরিবার আর কিছু জানায়নি। কিন্তু বেবির মৃত্যুতে অবাক সকলে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না বলেই জানিয়েছে শান্তিপুর থানার পুলিশ। তবে বেবির বাবা অজয় মাহাতো জানিয়েছেন, ‘আলাদা করে নাচের কোনও অনুষ্ঠান করত না। আমাদের সংগঠনের অনুষ্ঠানে যেত। মেয়ে সোমবার রাতে খাওয়াদাওয়া করে রাতে ঘুমিয়েছে। তখনও সবই স্বাভাবিক ছিল। সকালে ওর মা ডাকতে গিয়ে দেখে সাড়া নেই। দরজা ভেঙে মা দেখে এই অবস্থা। কেন এ রকম করল জানি না।’

ফোনে সিম নেই? পয়লা জানুয়ারি থেকে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

আবু ধাবিতে ‘বিগ টিকিট’ লটারি জিতে ২০০ গ্রামের সোনার বার জিতলেন ৪ ভারতীয়

গাইঘাটার পর সামশেরগঞ্জ, মঙ্গলে জোড়া এনকাউন্টার রাজ্যে, খতম খুনে অভিযুক্ত

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

বম্বে হাইকোর্টে স্বস্তি অভিনেতা ইমরান খানের, আপাতত ছাড়তে হচ্ছে না দেশ

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ৩৫ বলে শতরান করে ছুঁলেন রোহিত শর্মাকে

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা

নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে