আবু ধাবিতে ‘বিগ টিকিট’ লটারি জিতে ২০০ গ্রামের সোনার বার জিতলেন ৪ ভারতীয়

আবু ধাবির বিখ্যাত 'বিগ টিকিট' উইকলি ড্র-তে আবারও ভাগ্য খুলল প্রবাসী ভারতীয়দের। অক্টোবর মাসের তৃতীয় সাপ্তাহিক ইলেকট্রনিক ড্র-তে ৪ জন ভারতীয় যৌথভাবে বিজয়ী হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবু ধাবির বিখ্যাত ‘বিগ টিকিট’ উইকলি ড্র-তে আবারও ভাগ্য খুলল প্রবাসী ভারতীয়দের। অক্টোবর মাসের তৃতীয় সাপ্তাহিক ইলেকট্রনিক ড্র-তে ৪ জন ভারতীয় বিজয়ী হয়েছেন। যাঁদের সবাইকে ২০০ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের সোনার বার দেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রায় ২০০ গ্রাম সোনার দাম ২৩ থেকে ২৫ লক্ষ টাকা। অর্থাৎ তাঁদের ৯৬,৫০০ দিনহামের সোনার বার পুরস্কৃত করা হয়েছে। বিজয়ীরা হলেন, অরুণা কৃষ্ণাপ্পা কিদিয়ুর, জিজয় বিশ্বান, সাদাতুল্লাহ শরিফ এবং মনীষা হর্ষাল কাসাত। তাঁরা চারজনেই আবু ধাবিতে কর্মরত। অরুণা গত ২৩ বছর ধরে ‘অফিস বয়’ হিসেবে বাহরাইনে কর্মরত। গত চার মাসগ ধরে তিনি নিয়মিত বিগ টিকেটের লটারি কিনছিলেন। অপ্রত্যাশিত এই জয়ে তিনি অত্যন্ত আনন্দিত। তবে এই পুরস্কারের অর্থ দিয়ে তিনি কী করবেন, তা জানাননি।

অন্যদিকে ৩০ বছর বয়সী মনীষা হর্ষাল কাসাত, তাঁর বাড়ি মুম্বইয়ে, তিনি গত ১০ বছরেরও বেশি সময় ধরে শারজায় বসবাস করছেন। সেখানে তিনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কর্মরত। তিন বছর ধরে তিনি বিগ টিকিটের লটারি কাটছিলেন। প্রতি মাসে লটারি কাটতেন তিনি। অবশেষে জয়ী হওয়ার খবর শুনে অত্যন্ত আনন্দিত হয়েছেন মনীষা। আবারও তিনি ‘বিগ টিকিট’ উইকলি ড্র-তে অংশ নেবেন বলে জানিয়েছেন।

এরপর কেরলের বাসিন্দা জিজয়, তিনি ২০০৭ সাল থেকে শারজায় বসবাস করছেন। তাঁর পরিবার ভারতে থাকে। প্রতি মাসে তিনি বিগ টিকিটে অংশ নিতেন। এক বন্ধুদের গ্রুপের সঙ্গে টিকিট কাটতে শুরু করেছিলেন। অবশেষে তিনি জয়ী হয়ে ২০০ গ্রামের সোনার বার পেয়েছেন। যার আনন্দ তিনি ভাষায় প্রকাশ করতে পারবেন না বলে জানিয়েছেন। টাকা তিনি সঞ্ছয় করে রাখবেন, ভবিষ্যতে স্ত্রী ও সন্তানদের জন্যে ব্যয় করবেন। শেষ বিজয়ী হলেন সাদাতুল্লাহ। তাঁর বাড়ি বেঙ্গালুরুতে। তবে কর্মসূত্রে তিনি এক বছর ধরে দুবাইতে রয়েছেন। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার। তিনি কয়েক মাস ধরে অনলাইনে বিগ টিকিটে অংশ নিচ্ছিলেন। ২০০ গ্রামের সোনা জেতার পড়ে তিনি আর নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছেন না।

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শান্তিপুরে নৃত্যশিল্পী কিশোরীর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

গাইঘাটার পর সামশেরগঞ্জ, মঙ্গলে জোড়া এনকাউন্টার রাজ্যে, খতম খুনে অভিযুক্ত

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

বম্বে হাইকোর্টে স্বস্তি অভিনেতা ইমরান খানের, আপাতত ছাড়তে হচ্ছে না দেশ

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ৩৫ বলে শতরান করে ছুঁলেন রোহিত শর্মাকে

দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা

নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে