গাইঘাটার পর সামশেরগঞ্জ, মঙ্গলে জোড়া এনকাউন্টার রাজ্যে, খতম খুনে অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: গভীর রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটার পর এবার দিনে দুপুরে মুর্শিদাবাদের সামেশরগঞ্জ। একই দিনে দুই জায়গায় এনকাউন্টার হল রাজ্যে। আজ, মঙ্গলবার সামশেরগঞ্জের বিজেপি নেতাকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে এনকাউন্টারে খতম করেছেন সিআইডির গোয়েন্দারা। মৃতের নাম সামাউল শেখ। সামশেরগঞ্জে বিজেপি নেতা খুনে অভিযুক্ত ছিল সে। আজ, মঙ্গলবার সিআইডি তাকে সামশেরগঞ্জের ধুলিয়ান বাজারে খুনের ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যায়। তখনই পালানোর চেষ্টা করে অভিযুক্ত। এমনটাই দাবি তদন্তকারীদের। এমনকি সিআইডির এক আধিকারিকের রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত। সেই সময়ে আত্মরক্ষার্থে সিআইডি গুলি চালায়। সেই গুলিবিদ্ধ হয়ে ধৃতের মৃত্যু হয়।

দুমাস আগে বিজেপি নেতা সুজিত মণ্ডল খুনের মামলায় গ্রেফতার হয়েছিলেন সামাউল। সেই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল সিআইডির হাতে। সামাউল-কে জিজ্ঞাসাবাদ করে খুনের বিস্তারিত তথ্যও জেনেছে রাজ্যের গোয়েন্দারা। এই বিষয়ে জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, ‘খুনের ঘটনার তদন্ত করছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। আজ (মঙ্গলবার) ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেই সময় গুলি চলার ঘটনা ঘটে। তারপর অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়।’

আরও পডুন: প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

গত শনিবার গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় আজ, মঙ্গলবার ভোররাতে এনকাউন্টার করে পুলিশ। মূল অভিযুক্তকে এদিন ভোরে ধর্ষণ-খুন কাণ্ডের ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে গিয়েছিল পুলিশ। তখনই এক পুলিশ আধিকারিকের সার্ভিল রিভলভার ছিনতাই করে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত। তখনই পুলিশ তাকে ধরতে গেলে হামলা চালানোর অভিযোগ ওঠে ধৃতের বিরুদ্ধে। সেখানেই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গাইঘাটা কাণ্ডে মূল অভিযুক্ত প্রহ্লাদের।

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

আবু ধাবিতে ‘বিগ টিকিট’ লটারি জিতে ২০০ গ্রামের সোনার বার জিতলেন ৪ ভারতীয়

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

বম্বে হাইকোর্টে স্বস্তি অভিনেতা ইমরান খানের, আপাতত ছাড়তে হচ্ছে না দেশ

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

দশমীতে পুজো উদ্যোক্তাদের মারামারিতে জখম, ৫ দিন পর হাসপাতালে মৃত্যু বিজেপি কর্মীর

গাইঘাটার পর সামশেরগঞ্জ, মঙ্গলে জোড়া এনকাউন্টার রাজ্যে, খতম খুনে অভিযুক্ত

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ৩৫ বলে শতরান করে ছুঁলেন রোহিত শর্মাকে

দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

নিঠারি কাণ্ডের ছায়া সুদূর উগান্ডায়, ৩৮ জনকে খুনের পর নর মাংস ভক্ষণ