শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলের ভিতরে অসুস্থতার নাটক করে এক পুলিশকর্মীকে জখম করে জেল থেকে এক সঙ্গে পালিয়ে যান ১৭ জন বন্দি। তাঁদের খোঁজে তামিলনাড়ু জুড়ে জোরদার তল্লাশি চলছে। ঠিক তখনই অটোয় চেপে পালানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন আরও এক বন্দি। তামিলনাড়ুর থেনি জেলার থেক্কামপট্টি সাব-জেলের এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষভাবে সক্ষম ওই বন্দিকে অটো থেকে নামিয়ে গ্রেফতার করে পুলিশ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার (২৬ অক্টোবর) রাতে জেলের একই সেলে রাখা হয়েছিল ১৭ জন বিচারাধীন বন্দিকে। রাতের দিকে তাদের মধ্যে একজনের শরীর খারাপ হয়েছে বলে হইচই শুরু হয়। অসুস্থতার খবর পেয়ে দায়িত্বে থাকা পুলিশকর্মীরা সেলের দরজা খুলে ভিতরে ঢোকেন। অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগান বন্দিরা। পুলিশকর্মীরা ভিতরে ঢুকতেই তাঁদের উপর ঝাঁপিয়ে পড়েন বন্দিরা। বেধড়ক মারধর করে এক পুলিশকর্মীকে জখম করে জেল থেকে পালিয়ে যান ১৭ জন। তাঁদের মধ্যে পঞ্চম বন্দিকে মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষভাবে সক্ষম ওই বন্দি জেল থেকে কিছুটা দূরে গিয়ে একটি অটোরিকশায় ওঠেন। অটোচালক তাঁকে কানাভিলাক্কু এলাকায় পৌঁছে দিতে রাজি হন। পালিয়ে যাওয়া ওই ব্যক্তি যে একজন বন্দি, তা চালকের জানা ছিল না বলেই খবর। অটোটি গন্তব্যের দিকে এগোনোর সময় মাঝপথে এক মহিলা যাত্রীও ওঠেন। কিন্তু সেই যাত্রাই শেষ পর্যন্ত ওই বন্দির পালানোর পথে বাধা হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: গাইঘাটার পর সামশেরগঞ্জ, মঙ্গলে জোড়া এনকাউন্টার রাজ্যে, খতম খুনে অভিযুক্ত

অটোটি যখন এগিয়ে যাচ্ছিল তখন সেখানে কর্তব্যরত এক পুলিশ হেড কনস্টেবলের নজরে পড়ে যান ওই পলাতক বন্দি। সন্দেহ হওয়ায় তিনি অটোরিকশাটিকে আটকান এবং বন্দিকে শনাক্ত করেন। এরপর চালককে অটো ফিরিয়ে জেলের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এভাবেই পুলিশের তৎপরতায় ধরা পড়ে যান পলাতক বন্দি। সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর গ্রেফতারির ফলে থেক্কামপট্টি সাব-জেল থেকে পালানো বন্দিদের মধ্যে ধৃতের সংখ্যা বেড়ে পাঁচ হয়েছে। ১৭ জন বন্দির পালানোর ঘটনায় তামিলনাড়ু পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পাঁচজনকে গ্রেফতার করা গেলেও বাকি ১২ জনের খোঁজে চলছে অভিযান। তাঁদের ধরতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শান্তিপুরে নৃত্যশিল্পী কিশোরীর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

আবু ধাবিতে ‘বিগ টিকিট’ লটারি জিতে ২০০ গ্রামের সোনার বার জিতলেন ৪ ভারতীয়

গাইঘাটার পর সামশেরগঞ্জ, মঙ্গলে জোড়া এনকাউন্টার রাজ্যে, খতম খুনে অভিযুক্ত

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

বম্বে হাইকোর্টে স্বস্তি অভিনেতা ইমরান খানের, আপাতত ছাড়তে হচ্ছে না দেশ

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ৩৫ বলে শতরান করে ছুঁলেন রোহিত শর্মাকে

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা

নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে