শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রথম স্ত্রী থাকতেও শ্যালিকাকে বিয়ে করায় চরম শাস্তি পেতে হল এক যুবককে। মুখে চুনকালি লাগিয়ে, জুতোর মালা পরিয়ে প্রথমে গোটা গ্রামে ঘোরানো হল। তার পরে দুই স্ত্রী-সহ যুবককে গ্রামছাড়া করল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায়। ইতিমধ্যেই ওই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, টিকটকার হিসেবে পরিচিত মাসুদ স্ত্রীকে নিয়ে বদলগাছী উপজেলা সদরে একটি ভাড়া বাড়িতে  থাকতেন। গত রবিবার সন্ধ্যায় ওই যুবক আপন শ্যালিকাকে (২১) বিয়ে করেন। বিষয়টি জানাজানি হতেই আসরে নামেন স্থানীয় জামায়াতে ইসলামী নেতারা। ইসলাম ধর্মে ‘একসঙ্গে দুই বোনকে বিয়ে করার বিধান নেই’ উল্লেখ করে ওই যুবককে অবিলম্বে ভাড়া বাড়ি থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। মবের হাত থেকে প্রাণ বাঁচাতে দুই স্ত্রীকে নিয়ে গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাতে মহাদেবপুর উপজেলায় শ্বশুরবাড়িতে আশ্রয় নেন ওই যুবক। দুই স্ত্রীকে নিয়ে ওই যুবকের শ্বশুরবাড়িতে আসার খবর জানাজানি হলে রাত ১০টার দিকে সেখানে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তিনজনকে ঘর থেকে টেনে বের করে মারধর করে মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়।’

ওই ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দুই মহিলার সঙ্গে বসে আছেন এক যুবক। অন্য এক মহিলা তাঁদের মুখে চুনকালি মাখিয়ে দিচ্ছেন। গ্রামছাড়া করার সময় যুবককে মারধর করছেন স্থানীয়রা। যদিও অনলাইনে ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে ডট কম’। শ্যালিকাকে বিয়ে করার অপরাধে মুখে চুনকালি লাগিয়ে জুতোর মালা গলায় পরিয়ে গ্রামছাড়া করার বিষয়টি সমর্থন জানিয়েছেন নওগাঁর জামায়াত নেতা মাওলানা আকরাম হোসেন। তাঁর কথায়, ‘ইসলামের বিধান অনুসারে একসঙ্গে আপন দুই বোনকে বিয়ে করা যায় না। প্রথম স্ত্রী জীবিত থাকলে এবং তাঁর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তাঁর আপন বোনকে বিয়ে করা অপরাধ।’

১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক নিয়ম! পকেটে টান পড়বে নাকি মিলবে স্বস্তি?

ফোনে সিম নেই? পয়লা জানুয়ারি থেকে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শান্তিপুরে নৃত্যশিল্পী কিশোরীর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

আবু ধাবিতে ‘বিগ টিকিট’ লটারি জিতে ২০০ গ্রামের সোনার বার জিতলেন ৪ ভারতীয়

গাইঘাটার পর সামশেরগঞ্জ, মঙ্গলে জোড়া এনকাউন্টার রাজ্যে, খতম খুনে অভিযুক্ত

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

বম্বে হাইকোর্টে স্বস্তি অভিনেতা ইমরান খানের, আপাতত ছাড়তে হচ্ছে না দেশ

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা

নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের