ফের ভারতের সীমান্ত আকাশে রহস্যময় আলো! ঘটনাস্থলে পুলিশ ও বিএসএফ

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : ফের ভারতের আকাশে ড্রোন। উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহাকুমার হাসনাবাদের ভারত-বাংলাদেশের সীমান্ত কাটাখাল এলাকার আকাশে আচমকাই রহস্যজনক আলো দেখতে পারেন সাধারণ মানুষ। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বিএসএফ।

জানা গিয়েছে, শুক্রবার রাতে কাটাখাল সেতুর উপরে বেশ কয়েকজন যুবক বসেছিল। সেই সময় বাংলাদেশ থেকে একটি রহস্যময় আলো দেখতে পাওয়া যায় বলে অভিযোগ। সেটিকে সীমান্ত পার হয়ে ভারতের কাঁটাখাল এলাকায় আসতে দেখা গিয়েছে বলে সূত্রের খবর। প্রত্যক্ষদর্শী যুবকরা তৎক্ষণাৎ মোবাইল ক্যামেরায় সেই ছবি ক্যামেরাবন্দি করে। পাশাপাশি এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। এরপর আরো দুটো ড্রোন বাংলাদেশের দিক থেকে উড়ে ভারতে আসে এবং সীমান্ত এলাকার ঘুরে ফিরে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

প্রথমে বিষয়ি নজরে আসার পরেই খবর দেওয়া হয় হাসনাবাদ থানার পুলিশকে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয় হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে আসে স্থানীয় বিএসএফ ক্যাম্পের বিএসএফরা।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ এবং বিএসএফ উভয় পক্ষ থেকে পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানা গিয়েছে। আদৌ সেগুলো কী জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগেও সীমান্ত এলাকায় আকাশে রহস্যময় আলো দেখতে পেয়েছিলেন স্থানীয়রা। দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় এলাকাবাসীরা আকাশে রহস্যময় আলো দেখতে পেয়েছেন। গঙ্গাসাগর, মৌসুনী, বকখালি, ফ্রেজারগঞ্জ উপকূলে রাতের আকাশে এই রহস্যময় আলো দেখতে পেয়েছেন স্থানীয়রা। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার কথা বলা হয়েছিল। এবারও সেই রহস্যময় আলো ভারতের আকাশে। বিষয়টির তদন্ত চলছে।

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর