আকাশে রহস্যময় আলো, চিন্তায় ঘুম ছুটেছে সাগরদ্বীপের বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি :  কলকাতার পরে এবার জেলার আকাশে দেখা মিলল রহস্যজনক ড্রোনের! বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় এলাকাবাসীরা আকাশে রহস্যময় আলো দেখতে পায়। গঙ্গাসাগর, মৌসুনী, বকখালি, ফ্রেজারগঞ্জ উপকূলে রাতের আকাশে এই রহস্যময় আলো দেখতে পেয়েছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, রাত আনুমানিক বারোটা নাগাদ রাতের আকাশে আচমকাই বিভিন্ন রঙের আলো চোখে পড়ে এলাকাবাসীদের। স্থানীয়দের প্রাথমিক অনুমান এটি ড্রোনের আলো। গঙ্গাসাগর এলাকার কপিলমুনি মন্দিরের ওপর বেশ কয়েক মিনিট এই রহস্যময় আলোগুলিকে দেখা যায়। এই আলো দেখে এলাকাবাসীরা ছবি মোবাইল বন্দি করে। গঙ্গাসাগর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা উপকূল তীরবর্তী এলাকায় অস্বাভাবিক ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। এবিষয়ে এলাকাবাসীরা সুন্দরবন পুলিশকে জানিয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের পাশে বেশ কয়েকটি রহস্যময় আলো দেখতে পাওয়া যায়। সকলেই প্রথম ভয় পেয়ে গিয়েছে। আলোটি উত্তর এবং দক্ষিণ দিকে সরে যাচ্ছিল। সেটি কিসের আলো জানা যায়নি। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, এইরকম একটি খবর পাওয়া গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আতঙ্কিত না হওয়ার কথা বলেছেন পুলিশ আধিকারিকরা।

কয়েকদিন আগে কলকাতার আকাশে দেখা গিয়েছিল বেশ কয়েকটি ড্রোন। কলকাতার স্পর্শকাতর এলাকায় সেগুলোকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। সেনার পক্ষ থেকে বিষয়টি জানার চেষ্টা চলছে বলে জানানো হয়েছিল। তবে আতঙ্কিত ও গুজব না ছড়ানোর কথাও বলা হয়েছে। কলকাতার পর জেলায় রহস্যময় আলো দেখে আতঙ্কিত সাগরদ্বীপের বাসিন্দারা।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের