নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল, ১৯ আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দিল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে নির্বাচন কমিশন একের পর এক প্রশাসনে বদলি করতে শুরু করেছে। যা নিয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনের সংঘাত চরমে উঠেছে। কলকাতা পুলিশের কমিশনার, ডিজি, এডিজি, মুখ্যসচিব থেকে শুরু করে ১২টি জেলার পুলিশ সুপারদের রদবদল করেছে নির্বাচন কমিশন। নির্ঘণ্ট ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে একের পর এক রদবদল করা হয়েছিল। পুলিশ কমিশনারেটগুলির কমিশনারদের বদলি করা হয়েছিল। এমনকী পাঁচটি জেলার ডিআইজি পদের রদবদল করে নির্বাচন কমিশন। যা নিয়ে আজ, বুধবার জোর চর্চা শুরু হয়েছে।

এই আবহে রাজ্যের ১৯ জন অপসারিত আইপিএস অফিসারকে নয়া দায়িত্ব দিল নবান্ন। তাঁদের নতুন পদে পুনর্বহাল করা হয়েছে। আজ, বুধবার সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নির্বাচন কমিশন এই আইপিএস অফিসারদের সংশ্লিষ্ট নানা পদ থেকে অপসারণ করেছিল। এমনকী নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কোনও পদে তাঁদের পুনর্বহাল করা যাবে না। নবান্ন সেই কথা মেনে নিয়েই পুনর্বহালের নির্দেশিকা জারি করেছে। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্টি রেঞ্জ এবং জলপাইগুড়ির ডিআইজিকে সরিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। এভাবে একের পর এক রদবদল নিয়ে সুর সপ্তমে তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার সময় নির্বাচন কমিশনকে তোপ দাগেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করে এমন রদবদল করা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও থামেনি রদবদল। বরং রাজ্যকে অন্ধকারে রেখেই চলছে একের পর এক রদবদল। তারই পাল্টা কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদ থেকে নির্বাচন কমিশন সরিয়ে দেওয়া হয়েছিল ইন্দিরা মুখোপাধ্যায়কে। আজ তাঁকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (সিআইডি) স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট (এসএস) পদে। এডিজি (দক্ষিণবঙ্গ) পদ থেকে সরানো রাজীব মিশ্রকে পাঠানো হয়েছে এডিজি (সংস্কার ও সমন্বয়) করে।

অন্যদিকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণকুমার ত্রিপাঠী। তাঁকে রাজ্য পুলিশের এসটিএফ আইজিপি করা হয়েছে। একই দায়িত্ব পেলেন আসানসোল–দুর্গাপুরের অপসারিত পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধরিকে। আইজি (উত্তরবঙ্গ) পদ থেকে অপসারিত সুকেশ কুমার জৈনকে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) আইজিপি করা হয়েছে। আইবি’‌র ডিআইজি হলেন হাওড়ার অপসারিত পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া এবং চন্দননগরের অপসারিত পুলিশ কমিশনার কোটেশ্বর রাও।

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০