শান্তিপুরে উপ পুরপিতার বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার গয়না লুঠ

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : ফের দুঃসাহসিক চুরি শান্তিপুরে। পুরসভার উপ পুরপিতার বাড়িতেই ঘটেছে চুরির ঘটনা। মন্দিরের দরজা ভেঙে গয়না সহ প্রণামী বাক্স চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্তম্ভিত উপ পুরপিতা কৌশিক প্রামাণিক।

জানা গিয়েছে, বাড়িতে ২০০ বছরের পুরোনো মন্দির। ওই মন্দিরের দরজা ভেঙে শিবলিঙ্গের গায়ের গয়না চুরি করে পালাল চোর। সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছে, পাশের একটি মাঠ থেকে ভোর ৩:১৯ মিনিট নাগাদ এক ব্যক্তি প্রথমে মন্দিরের কাঁচের দরজা ভাঙে। তারপর কাঠের দরজার লক ভেঙে ভিতরে প্রবেশ করে। শিবলিঙ্গের গায়ে থাকা সোনা এবং রুপোর গহনা সহ প্রণামী বাক্স থেকে টাকা নিয়ে চম্পট দেয়। শুধুমাত্র কিছু খুচরো পয়সা প্রণামী বাক্সে ফেলে রেখে গেছে সে। এর আগে এইরকম চুরির ঘটনা ঘটে নি।

সূত্রের খবর, প্রায় দু থেকে তিন লক্ষ টাকারও বেশি মূল্যের গয়না চুরি গেছে। প্রণামী বাক্স বিগত পাঁচ বছর খোলা হয়নি সেক্ষেত্রে নগদ টাকার পরিমাণও কম নয়। ইতিমধ্যে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি চালাচ্ছে। কৌশিক প্রামাণিক জানান, শান্তিপুর পুলিশ প্রশাসনের ওপর ভরসা রয়েছে। আগেও একাধিক চুরির কিনারা তাঁরা করেছে। এবারও সমস্ত কিছু বিচার বিবেচনা করে এবং সিসিটিভি ফুটেজ দেখে চোরকে ধরতে পারবে। এলাকাবাসীর দাবি, দু দুজন নাইট গার্ড এখানে গার্ড দেয়। তাদেরকে ফলো করে চোর তাদের অন্যত্র যাওয়ার পরেই এই চুরির ঘটনা ঘটিয়েছে। যদিও স্থানীয় জলেশ্বর মন্দিরের সেবায়ত এবং সিদ্ধেশ্বরী মন্দিরের সেবায়ক সকলেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সিদ্ধেশ্বরী মন্দিরের সেবায়ত জানাচ্ছেন, তাঁদের মন্দিরে কিছুদিন আগেই দুঃসাহসিক ছুটির ঘটনা ঘটেছে এখনো তার কিনারা হয়নি। এরপর আবার এই মন্দিরের চুরির ঘটনা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করছে গোটা শান্তিপুরে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের