গোবিন্দপুরে সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ঘন কুয়াশা জেরে লরির ধাক্কা, নিহত ১

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল গোবিন্দপুর ১২ নম্বর জাতীয় সড়কে।  কুয়াশার জেরে টোটোয় সজোরে ধাক্কা লরির। এই মর্মান্তিক দুর্ঘটনায়  নিহত ১ ও আহত ২। বুধবার(২২ জানুয়ারি)সকালে শান্তিপুর থানার অধীনস্থ গোবিন্দপুর ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতোই দিগনগর বাসিন্দা মাছ ব্যবসায়ী কাশেম দফাদার গোবিন্দপুর মাছের আড়ৎ থেকে মাছ নিয়ে দিগনগরের দিকে যাচ্ছিলেন। আর ঠিক তখনই উল্টো দিক থেকে একটি বালি বোঝাই ডাম্পার এসে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলই কাশেম দফাদার নামে মাছ ব্যবসায়ী প্রাণ হারান। টোটোতে থাকা আরও ২ জন আহত হয়।  ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে গিয়েছে টোটো।

এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছায় শান্তিপুর থানা ও রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। দুর্ঘটনার পরে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক। পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা