ওড়িশায় বাংলাদেশি সন্দেহে আটক বীরভূমের ৫ পরিযায়ী শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি ,নলহাটি: ওড়িশায় বাংলাদেশি সন্দেহে আটক বীরভূমের পাঁচ পরিযায়ী শ্রমিক। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও মুক্তি নেই।ওড়িশায় আবারও বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে বীরভূমের নলহাটি(Nalhati) ২ নম্বর ব্লকের ভগলদিঘী গ্রামের পাঁচজন পরিযায়ী শ্রমিককে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সহ সমস্ত বৈধ পরিচয়পত্র দেখালেও তাঁদের ছাড়া হয়নি বলে অভিযোগ। শনিবার রাত থেকে তাদের থানায় আটকে রাখা হয়েছে। বাংলাদেশি সন্দেহ এমনটাই অভিযোগ।বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা পরিমার্জন (SIR) প্রক্রিয়া চলছে। অনেকের ২০০২ সালের ভোটার তালিকাতেও নাম রয়েছে, কারো আবার বাপ-দাদার নামও সরকারি নথিতে পরিষ্কার।

তবুও ওড়িশার বিজেপি সরকারের পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেহে থানায় ডেকে আটক করে ডিটেনশন ক্যাম্পে(Detaintaion Camp) পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।আটক পাঁচ শ্রমিক হলেন- আব্দুল আলিম শেখ, আতাউর রহমান, সেলিম সেখ, মনিরুল ইসলাম ও নুর আলম।প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে ওড়িশার আগরপাড়ার পারকুন্দা এলাকায় ভাঙা-চোরা কেনাবেচার কাজ করেন। শনিবার বিকেল তিনটা নাগাদ আগরপাড়া থানার(Agarpara P.S.) পুলিশ তাঁদের ডেকে নিয়ে যায় এবং পরে ভদ্রকের নিউ বাস স্ট্যান্ডের একটি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। পরিযায়ী শ্রমিকদের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও এমন আচরণে প্রশ্ন উঠছে প্রশাসনিক ভূমিকা নিয়ে। আটক পরিযায়ী শ্রমিকদের দ্রুত মুক্তি দাবি করেছেন সকলে। রাজ্যের বীরভূম জেলার নলহাটির ওই পাঁচ পরিযায়ী শ্রমিকের পরিবার এখন চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্রি করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের