নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি ,নন্দীগ্রাম: মর্মান্তিক ঘটনা নন্দীগ্রামের সোনাচূড়ায়। গৃহবধূর গলায় এবং শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ।মঙ্গলবার নন্দীগ্রামের সোনাচূড়ায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গৃহবধূর গলায় এবং শরীরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দেওয়া হয়। শোরগোল দেখা দেয় এলাকা জুড়ে। গ্রেফতার হন প্রবীর দাস নামের ১ যুবক।স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সোনাচূড়া গ্রামে বাড়ি শৈবাল মণ্ডল(Saibal Mandal) নামে এক ব্যক্তির।কর্ম সূত্রে শৈবাল মণ্ডল ও তার মা ওড়িশায় থাকেন।বাড়িতে শৈবাল মণ্ডলের স্ত্রী ও দুই সন্তান থাকেন।

মঙ্গলবার ভোরবেলা শৈবাল মণ্ডলের বাড়িতে শোরগোল শুনে এলাকার মানুষজন গিয়ে দেখেন শৈবাল মণ্ডলের স্ত্রী মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। গলায়, হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে(Nandigarm Hospital) নিয়ে যাওয়া হয়।স্থানীয় বাসিন্দাদের দাবি, কালিচরণপুর গ্রামের প্রবীর দাস (Prabir Das)নামের এক যুবক এই কান্ড ঘটিয়েছে ।ওই যুবক অপরাধ করে পালানোর চেষ্টা করলে এলাকার মানুষজন ওই অপরাধীকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।।

গ্রামের পাড়ার ভেতরে সকালে এমন ঘটনা আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন।তবে কি কারণে এই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত জানা যায়নি, ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। আহত গৃহবধুর সঙ্গে ওই যুবকের কোন অবৈধ সম্পর্ক ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। আহত গৃহবধূর স্বামীকে খবর পাঠানো হয়েছে। গ্রামের প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। গ্রামবাসীরা যে যুবককে আটক করেছে তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের