নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েতে অচলাবস্থা চরমে, বিজেপি প্রধানের অফিস বয়কট

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগেই নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েতে চরম অচলাবস্থা দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই গ্রাম পঞ্চায়েত ভেঙে যেতে পারে। এমনকী এই গ্রাম পঞ্চায়েত আসতে পারে তৃণমূল কংগ্রেসের হাতে। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে ভাঙনের এমনই ছবি সামনে এসেছে। আর তাতে বঙ্গ–বিজেপির অস্বস্তি চরমে উঠেছে। কারণ বিজেপির বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে নন্দীগ্রাম পঞ্চায়েতে যাওয়া বন্ধ করে দিলেন বিজেপি প্রধান লক্ষ্মীকান্ত জানা। এমনকী শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকে একটা হেস্তনেস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ১২ ফেব্রুয়ারি নন্দীগ্রাম–১ ব্লকের বিজেপি পরিচালিত নন্দীগ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয় বলে সূত্রের খবর।

এদিকে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় কপালে ভাঁজ পড়েছে খোদ বিরোধী দলনেতার। কিন্তু তিনি এখনও ড্যামেজ কন্ট্রোল করে উঠতে পারেননি। এই আবহে বিডিও’‌র কাছে ৯ সদস্যের সাক্ষর করা অনাস্থাপ্রস্তাব জমা দেওয়া হয়েছে। এই ৯ সদস্যর মধ্যে ৬ জন তৃণমূল কংগ্রেস, ২ জন বিজেপি এবং ১ জন সিপিএম সদস্যা আছেন। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিজেপিরই দু’জন সদস্যা অনাস্থা প্রস্তাবে সই করেছেন। তাঁদের বিরুদ্ধে দল পদক্ষেপ নেয়নি। এই প্রশ্ন তুলে কর্মবিরতির ডাক দিয়েছেন লক্ষ্মীকান্ত জানা। বিজেপির এমন খেয়োখেয়ি সামনে আসায় হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ বলে সূত্রের খবর।

অন্যদিকে ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতে মোট ১৭টি আসনের মধ্যে বিজেপি ৯টি, তৃণমূল ৬টি এবং সিপিএম ২টি আসনে জয়ী হয়েছিল। বিজেপি ওই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে লক্ষ্মীকান্ত জানাকে পঞ্চায়েতের প্রধান করেছিল। এখন বোর্ড গঠনের এক বছরের মধ্যেই পঞ্চায়েতে নানা অনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে। আর তা নিয়ে বিজেপির এবং বিরোধী সদস্যরা পঞ্চায়েত প্রধানকে চেপে ধরেন। এমনকী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, এক বছর ধরে কোরামের অভাবে কোনও সভা আয়োজন করতে পারেনি বোর্ড। আসলে পঞ্চায়েত প্রধান লক্ষ্মীকান্ত জানা মৌরশিপাট্টা শুরু করেছিলেন বলে অভিযোগ। কারও কথা শুনতে না চাওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে বলে সূত্রের খবর।

এছাড়া অনাস্থা চিঠিতে বিজেপির দুই সদস্যা মৌসুমী তিওয়ারি এবং দীপ্তিরানি নায়েক সই করেছেন। সিপিএমের সদস্যা সামসুন নাহার সই করেছেন। বিজেপি পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে অনাস্থায় দলেরই দুই সদস্যা সই করলেও দল কেন কোন পদক্ষেপ করল না?‌ প্রশ্ন লক্ষ্মীকান্ত জানার। পদক্ষেপ না করা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন বলে প্রধান লক্ষ্মীকান্তবাবু সাফ জানিয়ে দেন। নন্দীগ্রাম পঞ্চায়েত অফিসে এখন প্রধানের অফিস ঘরের দরজা বন্ধ। ফলে পঞ্চায়েতে পরিষেবা নিতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন। এই বিষয়ে নন্দীগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি শঙ্কু নায়েক বলেন, ‘‌বিজেপির এই পঞ্চায়েতে গত আড়াই বছরে ব্যাপক দুর্নীতি করেছে। দুর্নীতির থেকে নজর ঘোরাতে এখন কর্মবিরতির নাটক করছেন প্রধান। অবিলম্বে এই কর্মবিরতি প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে নামব।’‌

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান