চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর আগেই বেহাল রাস্তা সারাতে পূর্ত দফতরকে নির্দেশ নবান্নের

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই পুজো। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পরেই বিশ্বের কাছে বিশেষ সমাদৃত দুর্গাপুজো। বিদেশি পর্যটকদেরও আনাগোনা থাকবেই। তাই এবার পূর্ত দফতরকে বড় নির্দেশ দিল নবান্ন।

রাজ্যের পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তাগুলি পুজোর আগেই যান চলাচলের যোগ্য করতে হবে। একাধিক রাস্তায় খানাখন্দ-গর্ত। টানা বৃষ্টির জেরে আরও বেহাল দশা। ফলে বাড়ছে যান চলাচলের সমস্যা। তাই এই নির্দেশ দিল নবান্ন। জরুরি তৎপরতার সঙ্গে যেসমস্ত রাস্তা ভেঙে পড়েছে বা খানাখন্দ সৃষ্টি হয়েছে তা মেরামত করতে হবে। ট্রাফিক ব্যবস্থা যাতে সচল থাকে সেই উদ্যোগ নিতে হবে।

পশ্চিমবঙ্গের দুর্গাপুজো মানেই সর্বজনবিদিত। পুজোর দিনগুলিতে জনসমাগম থাকে চোখে পড়ার মত। তাই বিদেশের অতিথিদের কাছে মান বজায় রাখতে চায় অবশ্যই রাজ্যবাসী। তাই আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগী নবান্ন। দিন রাত এক করে পূর্ত দফতরের কর্মীদের কাজ করতে পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে অবিলম্বে প্যাচওয়ার্কের কাজ করতে হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার পূর্ত দফতর বিভিন্ন জেলার ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করে।  দ্রুততার সঙ্গে কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ