নিউ বারাকপুর পুরসভা ফুটবল অ্যাকাডেমির জোরকদমে প্রশিক্ষণ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ বারাকপুর: অনুর্ধ ১৪ নর্থ জোন – এ গ্রুপে নার্সারি ফুটবল টুর্নামেন্টে নিউ বারাকপুর পুরসভা(New Barrackpore Municipality) ফুটবল অ্যাকাডেমির আবাসিক শিবিরে জোরকদমে প্রশিক্ষণ শুরু।চলতি মরশুমে মার্চের শেষে শুরু হতে চলেছে আইএফএ অনুর্ধ ১৪ নার্সারি ফুটবল টুর্নামেন্ট। নর্থ জোনে এ গ্রুপে খেলবে নিউ বারাকপুর পুরসভা ফুটবল অ্যাকাডেমি কোচিং সেন্টার(Football Academy Coaching Center)। আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের ময়দানে ইতিমধ্যেই জোরকদমে চলছে প্রস্তুতি প্রশিক্ষণ। নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহার ঐকান্তিক তত্ত্বাবধানে রবিবার শেষ হল চারদিনের বিশেষ আবাসিক প্রশিক্ষণ শিবির।

অনুর্ধ ১৪ নার্সারি ফুটবল লিগ টুর্নামেন্টে পুরসভার ফুটবল অ্যাকাডেমির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ইষ্টবেঙ্গল ফুটবলার সঞ্জয় মাঝি। সহকারী কোচ দীপক গাইন সহ অন্যান্যরা।সুন্দর পরিবেশে ছেলে দের থাকা খাওয়া, সুইমিং কোচিং এর বিশেষ ব্যবস্থা।প্রশিক্ষক সঞ্জয় মাঝি জানান ইতিমধ্যেই আগেও বিভিন্ন জায়গায় ছেলেদের কোচিং করিয়েছেন কিন্তু নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান এত সুন্দর পরিবেশে সুষ্ঠু ভাবে দায়িত্ব নিয়ে ছেলেদের থাকা খাওয়া সুইমিং কোচিং এর সুব্যবস্থা করেছেন আমি অভিভূত আনন্দিত গর্বিত।

ইষ্টবেঙ্গল -মোহনবাগান- মহামেডান স্পোর্টিং যেভাবে করে থাকে তার পরে যদি কেউ করে থাকেন তাহল নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান। আমরা প্রতিজ্ঞাবদ্ধ টুর্নামেন্টে ভালো সফলতা পাব। একশ শতাংশ আশাবাদী টিম খুব ভালো তৈরি হয়েছে। সন্তান সম ছেলেরা যথেষ্ট ট্যালেন্ডেড। চার দিনের বিশেষ আবাসিক শিবির থেকে ছেলেরা আরও উজ্জীবিত হল।এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভবিষ্যতের আরো বড় বড় খেলোয়াড় তারা উঠে আসবে। যারা গোটা দেশের নাম রোশন করবে।

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির