Loading live market data...
Loading active stocks...
Connecting...

বারাসত হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে শিশু চুরির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: বারাসত জেলা হাসপাতালে অপারেশন থিয়েটার থেকেই এবার সদ্যজাত শিশু চুরির অভিযোগ উঠল। গত ১৮ সেপ্টেম্বর ঘটনা ঘটার পর বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের(Barasat Medical College Hospital) সুপারকে তাদের সন্তান ফিরিয়ে দেবার দাবী জানিয়ে লিখিত অভিযোগ জানান গর্ভবতী মা রুথ মিত্রের স্বামী অভিষেক মিত্র। সেখানে কোনো বিচার না পেয়ে পরের দিন ১৯ সেপ্টেম্বর বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুর পরিবার। কিন্তু তিন দিন অতিক্রান্ত হওয়ার পরেও কোনো রকম সুরাহা করেনি পুলিশ। সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার।

বারাসত অশ্বিনী পল্লীর(Awsinipally) বাসিন্দা পেশায় ব্যবসায়ী পরিতোষ বালা অভিযোগ করেন তার মেয়ে রুথ মিত্রকে গত ১৭ সেপ্টেম্বর রাতে গর্ভবতী অবস্থায় প্রসব বেদনা ওঠায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপরের দিন ১৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তার মেয়ে রুথ মিত্রকে। কিছুক্ষন পরে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বি বকশি পরিতোষ বাবুকে অপারেশন থিয়েটারের ভেতরে ডেকে নিয়ে যায় এবং জানান তার মেয়ের পেটে কোন সন্তান নেই, এটা ছিল ফলস প্রেগন্যান্সি।

যদিও তার আগে হাসপাতাল ও বাইরের থেকে করা সমস্ত ডাক্তারি পরীক্ষায় রুথের পেটে যে সন্তান আছে তার প্রমাণ মিলে ছিল। হাসপাতালের অপারেশন থিয়েটারে(Operation Theater) নেওয়ার  আগে, বাইরের প্রাইভেট প্যাথলজি সেন্টার থেকে করা আল্ট্রাসনোগ্রাফির যে রিপোর্ট জমা নিয়েছিল। ছুটির সময় সেটা হাসপাতাল কর্তৃপক্ষ পেসেন্ট পার্টির হাতে তুলে দেয়নি বলে অভিযোগ। সেই রিপোর্ট আটকে রাখার অভিযোগ করেছেন পরিতোষ বাবু। যদিও বারাসত হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো রকম মুখ খুলতে নারাজ। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের