রাজ্যের সঙ্গে সঙ্ঘাত বাড়াচ্ছেন রাজ্যপাল, নেপথ্যে উপাচার্য নিয়োগ

রাজ্যকে অন্ধকারে রেখে, শিক্ষা দফতরকে না জানিয়ে আচার্য হিসাবে উপচার্যদের নিয়োগের পথে হাঁটা দিতে চলেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সঙ্গে রাজ্যপালের বিরোধ নতুন করে বাড়তে চলেছে। কেননা রাজ্যকে অন্ধকারে রেখে, শিক্ষা দফতরকে(Education Department) না জানিয়ে আচার্য(Chancellor) হিসাবে উপচার্যদের(Vice Chancellor) নিয়োগের পথে হাঁটা দিতে চলেছেন রাজ্যপাল(Governor) সি ভি আনন্দ বোস(C V Anand Bose)। রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের(West Bengal State Government) সঙ্গে কোনও রকম আলোচনা না করেই রাজ্যপাল রাজ্যের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সরকারি ভাবে এই মর্মে এখনও কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তাই জানা যাচ্ছে না কোন কোন বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল আচার্য হিসাবে ঠিক কাকে কাকে উপাচার্য হিসাবে নিয়োগ করতে চলেছেন। তবে সূত্রে জানা গিয়েছে বুধবার রাজ্যপাল কলকাতার রাজভবনে ১০টি বিধ্ববিদ্যালয়ের যে ১০জন অধ্যাপক-অধ্যাপিকাদের ডেকে পাঠিয়েছিলেন তাঁদেরকেই উপাচার্য হিসাবে নিযুক্ত করতে চলেছেন তিনি। তবে তা স্থায়ী হিসাবে নয়, এরা অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে কাজ করবেন।

আরও পড়ুন সব প্রকল্প এক Portal-এ, নাম Social Registry System

৩ মাসের অস্থায়ী উপাচার্য হিসেবে মেয়াদ শেষ হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুরঞ্জন দাসের, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দেবকুমার মুখোপাধ্যায়ের, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শান্তি ছেত্রীর, বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের মিতা বন্দ্যোপাধ্যায়ের। এই অবস্থায় রাজ্যপাল চাইছিলেন না বিদায়ী উপাচার্যদের মেয়াদবৃদ্ধি করা হোক। পরিবর্তি তিনি চাইছিলেন অধ্যাপকদেরই অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে নিয়োগ করা হোক। যদিও রাজ্যের তাতে সায় নেই। এখন বাংলায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে যে প্রথা প্রচলিত রয়েছে উপাচার্য হিসাবে তা হল – বিভিন্ন স্তরের প্রতিনিধি নিয়ে গড়া সার্চ বা সন্ধান কমিটি কয়েকটি নামের তালিকা দেবে এবং আচার্যের অনুমোদনক্রমে সেই তালিকা থেকে বেছে নেওয়া হবে উপাচার্য। কিন্তু এই রীতিতে সম্ভবত পরিবর্তন চাইছেন রাজ্যপাল। অনেকেই মনে করছেন যে আদতে রাজ্যপালকে ঘুঁটি করে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সরকারি বিশ্ববিদ্যালয়গুলির নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে চাইছে।

আরও পড়ুন দিল্লি-কলকাতায় বসে না থেকে সময় দিন নিজ কেন্দ্রে, নির্দেশ বিজেপিতে

এখন প্রশ্ন হচ্ছে রাজ্যপালের তালিকায় কারা কারা আছেন যারা অন্তর্বর্তীকালীন উপাচার্য হচ্ছেন? এই তালিকায় আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ দত্ত, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যের ডিন অমলেন্দু ভুঁইয়া, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বিএড বিশ্ববিদ্যালয়ের সোমা বন্দ্যোপাধ্যায় সহ অনান্যরা। প্রত্যেককেইন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবেই নিয়োগ করা হচ্ছে বলে রাজভবন সূত্রে খবর। তবে এই ঘটনার জেরে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)। তিনি ট্যুইট করে জানিয়েছেন, রাজ্যকে অন্ধকারে রেখে, কোনও রকমের আলোচনা না করে যেভাবে উপাচার্য নিয়োগ হচ্ছে তা অবৈধ ও বেআইনি। রাজ্য সরকার আইনি পদক্ষেপ করতে চলেছে। এই নিয়োগ মেনে নেওয়া হবে না। যাদের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে তাঁদের সবিনয়ে রাজ্যের তরফে অনুরোধ করা হয়েছে তাঁরা যেন এই নিয়োগ প্রত্যাখান করেন। যে ১০টি বিশিবিদ্যালয়ের ক্ষেত্রে এই পদক্ষেপ করা হয়েছে সেগুলি হল – যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান