কথা রাখলেন মমতা! উদ্বোধনের অপেক্ষায় লাঘাটা সেতু

৪০ কোটি টাকা দিয়ে লাঘাটায় তৈরি হয়েছে নতুন সেতু। নবান্ন সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই এই সেতুর উদ্বোধন করা হবে। মুখ্যমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি পালন করায় এখন তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন লাভপুরবাসী। এই কোভিড আবহের মধ্যেও নতুন সেতু পেয়ে খুশি আপামর লাভপুরবাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম জেলার বোলপুর মহকুমার লাভপুর ব্লকের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে কুয়ে নদী। আদতে বক্রেশ্বর ও কোপাই এই দুই নদীর মিলিত প্রবাহের নামই হল কুয়ে। প্রতি বছর বর্ষাকালে এই দুই নদীর মিলিত জলপ্রবাহ কার্যত ভাসিয়ে দেয় কুয়ের দুই পাশের সব নীচু এলাকাকে। তার জেরে লাভপুর ব্লকের বিস্তীর্ন এলাকা ও অজস্র গ্রাম প্লাবিত হয় প্রতি বছর। দিনের পর দিন সেই সব গ্রাম থাকে জলের নীচে। হাজার হাজার মানুষকে রাজ্য সরকারের ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়। এমনকি তীব্র জলস্রোতের মুখে পড়ে প্রতিবছর ওই এলাকায় মানুষের প্রাণহানীর ঘটনাও ঘটে। একই সঙ্গে কুয়ে নদীতে জল বাড়লেই ডুবে যায় লাঘাটার পুরাতন সেতু। সেই সেতুর ওপর দিয়েই চলে গিয়েছে সিউড়ি-কাটোয়া রাজ্য সড়ক। সেতু জলের নীচে ডুবে গেলেই ওই রাস্তা দিয়ে সমস্ত রকমের যানবাহন চলাচল বন্ধ হয়ে যেত। নদী পার হওয়ার জন্য এলাকাবাসীকে বা ওই রাস্তা দিয়ে যাতায়াত করা আমজনতাকে ঝুঁকি নিয়ে নৌকায় উঠতে হত। বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে নৌকা উল্টে জীবনহানীও হয়েছে। তবে এবার ছবি বদলাতে চলেছে। কেননা খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে লাঘাটা নতুন সেতুর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের মুখে লাভপুরবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ক্ষমতায় ফিরলে কুয়ে নদীর ওপরে লাঘাটায় নতুন সেতু গড়ে দেবেন। সেই প্রতিশ্রুতি মতোই ৪০ কোটি টাকা দিয়ে লাঘাটায় তৈরি হয়েছে নতুন সেতু। সেই সেতুর ওপর দিয়েই সিউড়ি-কাটোয়া রাজ্য সড়ক ধরে এলাকাবাসী থেকে ভিন এলাকার বাসিন্দারাও অনায়াসে সারা বছর যানবাহণ নিয়ে বা পায়ে হেঁটে নদী পার হয়ে যেতে পারবেন। ফলে তাঁদের আর প্রাণের ঝুঁকি নিয়ে কুয়ে পার হতে হবে না। এখনও এই নতুন সেতুর উদ্বোধনের তারিখ ঠিক হয়নি। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই এই সেতুর উদ্বোধন করা হবে। সম্ভবত মার্চ এপ্রিল মাসে বীরভূমে প্রশাসনিক বৈঠক করতে আসবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই এই সেতুর উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি পালন করায় এখন তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন লাভপুরবাসী। এই কোভিড আবহের মধ্যেও নতুন সেতু পেয়ে খুশি আপামর লাভপুরবাসী।

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি