প্রকাশ্য রাস্তায় বাঁদরের উপর নির্মম অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানার রাস্তায় এক বাঁদরকে ধরে মারধর করে লোকালয়ের মধ্যে ঘোরানোর অভিযোগ। সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন পশুপ্রেমীরা। অবলা প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণ দেখে প্রশ্ন উঠছে, মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সংঘাতের মোকাবিলা কি এ ভাবেই করা হবে?

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হরিয়ানায় বেশ কয়েক দিন ধরে একটি বাঁদরকে খোঁজার চেষ্টা চলছিল। বাঁদরটির বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের আক্রমণ করা এবং একাধিক ব্যক্তিকে কামড়ানোর অভিযোগ ছিল। অন্তত ১২ জনকে কামড়ানোর অভিযোগ ওঠার পর প্রায় ১০ দিন ধরে তাকে খোঁজা হচ্ছিল বলে জানা গিয়েছে। পরে বাঁদরটিকে ধরে ফেলা হয়। কিন্তু বাঁদরটিকে ধরার পর তার সঙ্গে যে আচরণ করা হয়, তা নিয়েই বিতর্কের সূত্রপাত। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাঁদরটিকে ঘিরে রয়েছেন কয়েক জন। তাকে মারধর করার অভিযোগও উঠেছে। এক ব্যক্তির পিঠের উপর বাঁদরটিকে নিয়ে যাওয়ার সময়েও কয়েক জন তাকে চড় মারছেন বলে ভিডিয়োয় দেখা গিয়েছে। এই দৃশ্য সামনে আসতেই পশুদের প্রতি নিষ্ঠুরতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।


>

আরও পড়ুনঃ নেই চাকরি, বিয়ের খরচ জোগাড় করতে সোনার হার ছিনতাই! গ্রেফতার হায়দরাবাদের যুগল 

বাঁদর লোকালয়ে ঢুকে পড়লে বা মানুষের উপর আক্রমণ করলে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই জরুরি। কিন্তু সেই কারণে কোনও প্রাণীর উপর অত্যাচার চালানো কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন উঠছে। বন্যপ্রাণী ও মানুষের সংঘাত এড়াতে প্রয়োজন উপযুক্ত ব্যবস্থা এবং প্রশিক্ষিত কর্মীদের সাহায্য। বাঁদরটির বর্তমান শারীরিক অবস্থা কী, তাকে ধরার অনুমতি কারা দিয়েছিলেন এবং ঘটনার তদন্ত হবে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য সামনে আসেনি।

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

বোরকা পরে রহস্যময় পুরুষের হাত ধরে মসজিদে মালাইকা, আবারও প্রেমে পড়লেন ‘মুন্নি’?

‘৩ মাসে রিপোর্ট দেওয়া সত্যিই চ্যালেঞ্জিং’, চোরবাগান-কাণ্ডে সময়সীমা নিয়ে মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি

গুলিকাণ্ডে আহত টাইগার শ্রফ, এখন কেমন আছেন? জানালেন অভিনেতার মা আয়েশা

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

ডিম-মাখন-ময়দা-চিনি ছাড়াই তৈরি করুন পেঁপের কুকিজ, রইল সহজ রেসিপি

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার

ঘণ্টার পর ঘণ্টা ঠাকুর দেখে পায়ের বেহাল দশা? বাড়িতেই করুন পার্লারের মতো পেডিকিয়োর

মা’য়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে