ঝালদা কাণ্ডে প্রত্যক্ষদর্শীর আত্মহত্যার তদন্তভার সিবিআইয়ের হাতে

এদিন আদালতে রাজ্য জানিয়েছে, ফরেন্সিক আধিকারিকদের বলা হলেও সেই প্রতিনিধি দল এখনও আসেননি। মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল গত বুধবার সকালে। মৃতের নাম সেফাল বৈষ্ণব (৪০+)। দেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছিল সুইসাইড নোট (Suicide Note)। পরিবারের অভিযোগের তির ছিল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার পরের দিন মৃতের দাদা ঝালদা থানায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মৃতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সত্যতা উদঘাটনের জন্য সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল। এই মামলায় ঝালদা কাণ্ডের প্রত্যক্ষদর্শীর আত্মহত্যার তদন্তভার হাতে নিল সিবিআই। নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।

পুলিশের বিরুদ্ধে নিরঞ্জনের পরিবারের অভিযোগ ছিল, কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে জিজ্ঞাসাবাদের নাম করে দিনের পর দিন নিরঞ্জনের ওপর আসলে অত্যাচার করা হয়েছে। ইচ্ছের বিরুদ্ধে জোর করে ও সাদা কাগজে লিখিয়ে নেওয়া হয়েছে বয়ান। মানসিক চাপ দেওয়ার অভিযোগও তোলা হয়েছে পুলিশের বিরুদ্ধে। ৬ এপ্রিল আত্মহত্যার দিন সকাল থেকে আত্মহত্যাকারীর মোবাইল ভ্যানিশ হয়ে যাওয়ার অভিযোগ ছিল। সেই কথাও লেখা রয়েছে অভিযোগপত্রে। ঘটনার সত্যতা উদঘাটনের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়ার দাবিও জানিয়েছে নিরঞ্জনের পরিবার। উল্লেখ্য, সিবিআই তদন্ত শুরু হওয়ার দিনই এই আত্মহত্যার ঘটনা ঘটেছিল। প্রসঙ্গত, খুন হওয়া কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা বলেছিলেন, নিরঞ্জন ছিলেন তপন খুনের প্রত্যক্ষদর্শী। তপনের মৃত্যুর পরেও তাঁর বাড়িতে যাতায়াত ছিল নিরঞ্জনের। এমনকি আত্মহত্যা করার আগেরদিনও এসেছিলেন নিরঞ্জন,বলে দাবি করেন পূর্ণিমা। তপনের স্ত্রীর দাবি, নিশ্চয়ই পুলিশ চাপ দিচ্ছিল নিরঞ্জনকে। তা সহ্য করতে না পেরেই আত্মহত্যা করতে বাধ্য হন নিরঞ্জন। পূর্ণিমা এই ঘটনাতেও দাবি জানিয়েছে সিবিআই তদন্তের। প্রসঙ্গত, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছিলেন, মৃত্যুর খবর অত্যন্ত শোকের কিন্তু যে কোনও তদন্তেই জেরা করতে হয়। এটা পুলিশের কাজ। তিনি এও বলেন, পুলিশ কখনও প্রভাবিত করেনি নিরঞ্জনকে।

কলকাতা হাই কোর্টের ( High Court) নির্দেশে ঝালদা কাণ্ডের তদন্তভার নিয়েছে সিবিআই (CBI)। এবার তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জনের আত্মহত্যার তদন্তভারও হাতে নিল সিবিআই। দুটি ঘটনাই একে অপরের সঙ্গে জড়িত বলে নিরঞ্জনের আত্মহত্যার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। এদিন আদালতে রাজ্য জানিয়েছে, ফরেন্সিক আধিকারিকদের বলা হলেও সেই প্রতিনিধি দল এখনও আসেননি। প্রসঙ্গত, এদিন ঝালদার কংগ্রেস নেতা নেপাল মাহাতো বলেন, পুরানো ঝালদা থানায় আগুন লাগার ঘটনারও তদন্তভার যাতে সিবিআই হাতে নেয়।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস