বালুরঘাটে এলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার সকাল থেকেই বালুরঘাট জমজমাট হয়ে উঠেছে। ভিড় বেড়েছে মানুষের। সবাই দেখা করতে চাইছেন একজনের সঙ্গে। আবার ভিড় ঠেলে অনেকে দেখতে পাচ্ছেন চেনা সেই মুখ। একদা তাঁকেই ভোট দিয়ে পাঠিয়েছিলেন বিধানসভায়। শিক্ষিত, মার্জিত সেই ব্যক্তিই এখন নতুন রূপে ধরা দিলেন। এখন অবশ্য তিনি বিধায়ক নন। বিজেপি তাঁকে এবার টিকিট দেয়নি। বরং আরও বড় দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালন করেও সময় হাতে নিয়ে পা রাখলেন বালুরঘাটে। হ্যাঁ, তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী।

এদিকে বিধানসভা নির্বাচন শেষ হয়ে বঙ্গের মসনদে বিজেপি আসতেই বালুরঘাটে এলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী। প্রাক্তন বিধায়ক শনিবার দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটে আসেন। আর আজ, রবিবার শুভেচ্ছায় ভাসেন। বালুরঘাটে এসে একাধিক জায়গায় যান। মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সকলের খবর নেন। গত শুক্রবার দিনই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের পদে বসেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক। এদিন বালুরঘাটে এসে তিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। বালুরঘাটের বিধায়ক ছিলেন তিনি। তাই বালুরঘাটের জন্য পৃথকভাবে চিন্তাভাবনার কথা জানিয়েছেন।

অন্যদিকে এখানে যে কাজ আগে করে গিয়েছিলেন সেসব সম্পর্কে খোঁজ নেন অশোকবাবু। বালুরঘাট রেল স্টেশনে নেমে অশোক লাহিড়ী অনুগামীদের শুভেচ্ছায় ভাসেন। তারপর নিজের ভাড়াবাড়িতে উঠে বালুরঘাটের একাধিক জায়গায় ঘুরে বেড়ান। বিধায়ক থাকাকালীন ভারত সেবাশ্রম সংঘে অশোকবাবু অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন। বিধায়ক তহবিলের টাকায় বেশ কিছু কাজও শুরু হয়েছিল। সেসব খতিয়ে দেখেন। হিলি ব্লকের তিওরের ভারত সেবাশ্রম সংঘে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটান। সংঘের পক্ষ থেকে অশোক লাহিড়ীকে সংবর্ধনাও দেওয়া হয়। অশোক লাহিড়ীকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের পদে দেখার পরই খুশি বালুরঘাটবাসী।

এছাড়া রবিবার ছুটির দিন হওয়ায় অনেকেই তাঁর বাড়িতে ভিড় করেন। দেখা করে নানা কথা বলেছেন। তাঁর প্রতি যে বালুরঘাটবাসীর অনেক আশা সেটাও শুনেছেন। তারপর নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী বলেন, ‘‌বালুরঘাটের সঙ্গে আমার আত্মীক যোগ রয়েছে। এখানে পাঁচ বছর থেকেছি। এখানকার মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছি। তাই বালুরঘাটের জন্য পৃথকভাবে ভাবব। দেশের কোন কোন প্রকল্পে বালুরঘাটের জন্য সুবিধা পেতে পারে, সেসব ভেবে দেখব। বেশ কিছু কাজ চলছে। সেগুলি দেখব। দুটি অ্যাম্বুলেন্স চালু করা হবে।’‌

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে