‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হবে না, পুরোটাই বিভ্রান্তিকর, ভুয়ো খবর ছড়ানো হয়েছে’, নদিয়ার কৃষ্ণনগরে গিয়ে এমনটাই বললেন দিলীপ ঘোষ। কয়েকদিন আগেই একটি খবর ছড়িয়ে পড়ে পঞ্চায়েত এলাকায় কর বৃদ্ধি করা হয়েছে। কর বৃদ্ধি করে ১২০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত দফতর। তারপরেই ক্ষোভ শুরু হয়। যদিও নবান্নের তরফে ঘোষণা করা হয় এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পঞ্চায়েতের কর বৃদ্ধি করা হয়নি, বলেই জানায় নবান্ন। আজ, শুক্রবার সেই কথাই জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

তিনি জানিয়েছেন, ‘পঞ্চায়েতে কোনও কর বাড়ানো হবে না, এটি নিছকই বিভ্রান্তিকর রটনা, ভুয়ো খবর। তবে পঞ্চায়েতগুলিকে নিজেদের সম্পদ যেমন, পুকুর, বাজার, হাটের শেড, নদীর ঘাট এবং ভবনের হল ভাড়া দিয়ে নিজস্ব তহবিল বৃদ্ধি করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ চলছে। সকল যোগ্য সুবিধাভোগীর কাছে ঠিক সময়ে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে। বর্তমানে পঞ্চায়েতের অধিনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ একসঙ্গে চলছে। কর্মীর ঘাটতি সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ১৫ তারিখের মধ্যে আবাস প্লাস যোজনার সার্বিক সমীক্ষা ও তালিকা সংশোধন করার উপর জোর দেওয়া হয়েছে।’

আরও পডুন: স্মার্টফোনের আবদার, কিনে না দেওয়ায় চরম সিদ্ধান্ত সপ্তম শ্রেণির ছাত্রের

আবাস যোজনায় দুর্নীতির প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘এর আগে বহু অযোগ্য ও অবৈধ নাম তালিকায় ঢোকানো হয়েছিল। সেই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ শুরু হয়েছে এবং ইতিমধ্যে প্রায় ১,০০০ জন অযোগ্য ব্যক্তি টাকা ফেরত দিয়েছেন। প্রায় সাড়ে ১২ হাজার অযোগ্য লোকের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে এবং বেআইনিভাবে নেওয়া টাকা উদ্ধার করা হচ্ছে। দুর্নীতি বন্ধ করে সব প্রকৃত ও যোগ্য ব্যক্তিরাই এই সুবিধা পাবেন।’

সীমান্ত এলাকার গ্রামগুলিকে উন্নয়নের মূল স্রোতে আনা এবং পঞ্চায়েতগুলির নিজস্ব উপার্জনের মাধ্যমে স্বনির্ভর করে তোলাই সরকারের মূল লক্ষ্য। আজ, শুক্রবার এমনটাই জানিয়েছেন দিলীপ ঘোষ।

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক