নেই পতাকা-ফ্লেক্স, পরিষ্কার দেওয়াল, ভোটের বাংলার প্রচার নেই গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন মানেই প্রচারের ঝড়, দেওয়াল লিখন, পতাকা আর স্লোগানের দাপট। সেই চেনা ছবির সম্পূর্ণ উল্টো এক নজির গড়ে তুলেছে দুর্গাপুরের করঙ্গপাড়া গ্রাম। এখানে ভোট আসে,  প্রার্থী আসেন,  কিন্তু থাকেনা কোনও রাজনৈতিক প্রচারের চিহ্ন।

দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের এই প্রায় ২০০ বছরের পুরনো গ্রামে দীর্ঘদিন ধরেই চলে আসছে এক ব্যতিক্রমী প্রথা। গ্রামে ঢুকতে হলে প্রার্থীদের আগে নিতে হয় গ্রাম উন্নয়ন সমিতির অনুমতি। তবে শর্ত একটাই—কোনও দলীয় পতাকা, ব্যানার,  ফ্লেক্স, পোস্টার বা স্লোগান নয়। এমনকি দলীয় প্রতীকযুক্ত ব্যাজ বা উত্তরীয়ও খুলে রাখতে হয় গ্রামে প্রবেশের আগে।

প্রায় ১০ হাজার মানুষের বসবাস এই গ্রামে। রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন হলেও তারা বিশ্বাস করেন, অপ্রয়োজনীয় প্রচার গ্রামে বিভেদ বাড়ায়। তাই পূর্বপুরুষদের স্থির করা নিয়ম আজও কঠোরভাবে মেনে চলেন গ্রামের মানুষ। এই গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি পরিমল দত্তের কথায়, এই নিয়মের মূল লক্ষ্য একটাই গ্রামের শান্তি ও সম্প্রীতি বজায় রাখা। রাজনৈতিক প্রতিযোগিতা যেন কোনওভাবেই হানাহানি বা বিভাজনের কারণ না হয়। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ।

এবারের নির্বাচনেও সেই প্রথার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন দলের প্রার্থীরা গ্রামে ঢোকার আগে খুলে ফেলেছেন দলীয় পরিচয়ের সব চিহ্ন। দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত এই প্রথাকে ভবিষ্যতের জন্য ‘রোল মডেল’ বলেই মনে করছেন। অন্যদিকে বিজেপি ও সিপিএম প্রার্থীরাও এই অনন্য উদ্যোগকে সম্মান জানিয়েছেন।

 

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি