প্রকাশকের নাম ছাড়া হোর্ডিং নয়, জানিয়ে দিল নির্বাচন কমিশন

প্রকাশকের নাম ছাড়া কোনও প্রচার মোটেই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের অঙ্গ নয়। তাই নাম আড়াল করে রাজনৈতিক প্রচার বরদাস্ত করবে না নির্বাচন কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাম আড়াল করে রাজনৈতিক প্রচার(Political Campaign) বরদাস্ত করবে না নির্বাচন কমিশন(ECI)। লোকসভা ভোটের(Loksabha Election 2024) প্রচারে অনেক সময়ই কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির নাম ছাড়াই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হোর্ডিং, পোস্টার, প্লাকার্ড নজরে এসেছে কমিশনের। তাই এবিষয়ে সতর্ক করে বাংলা(Bengal) সহ দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিককে(CEO) চিঠি দিয়েছে কমিশন। বলা হয়েছে, হোর্ডিং থাকে পুরসভার অধীনে। তাই কোনও কিছু প্রচারের পিছনে কারা রয়েছে, তা জানে পুরসভা। তাই এ ব্যাপারে পুরসভাকেও উদ্যোগ নিতে হবে। প্রকাশকের নাম ছাড়া কোনও প্রচার মোটেই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের অঙ্গ নয়। জানা যাবে না এই প্রচার কোনও রাজনৈতিক দলের কি না। দলের প্রচার খরচও সেক্ষেত্রে আড়াল করা হচ্ছে। তাই প্রচার হোর্ডিংয়ে অবশ্যই প্রকাশকের নাম লিখতে হবে বলে জানিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন।

লোকসভা নির্বাচনের প্রচার এখন জোরকদমে চলছে। গোটা দেশে এখন লোকসভা নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে। ইতিমধ্যেই গোটা দেশে আদর্শ আচরণবিধি কার্যকর করেছে জাতীয় নির্বাচন কমিশন। তবে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার প্রায় এক মাস পর প্রচার করার বিষয়ে এবার নয়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। আর তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে। নির্বাচন কমিশন দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে, হোর্ডিং–পোস্টার–ব্যানার দিয়ে যে প্রচার করে থাকে রাজনৈতিক দলগুলি সেখানে অবশ্যই মুদ্রক ও প্রকাশকের নাম উল্লেখ করতে হবে। সেটাও ওই ব্যানার, পোস্টার এবং হোর্ডিংয়ের সামনে। নির্বাচনে স্বচ্ছতা রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট শুরু হবে গোটা দেশে। তার আগে এমন নির্দেশ বেশ তাৎপর্যপূর্ণ। নির্বাচন কমিশন ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, নির্বাচনী আদর্শ আচরণবিধি কার্যকর থাকার সময় মুদ্রক ও প্রকাশকের নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা গিয়েছে। বেনামী পোস্টার, ব্যানার, হোর্ডিং, ফেস্টুন দেখলেই পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের