দশমীতে হয় না বিসর্জন, উত্তরের চাষি পরিবারের কুটিরে ভান্ডানি রূপে বিশ্রাম নেবেন উমা

Share:

নিজস্ব প্রতিনিধি: দশমী মানেই সকলে জানেন এদিন উমা ফিরে যান কৈলাসে নিজের সংসারে। রাজ্য জুড়েই চলে প্রতিমা নিরঞ্জন পর্ব। তবে উত্তরে উমা দশমী তিথিতে ফেরেন না শ্বশুরবাড়ি, দেবী ভান্ডানি রূপে আরও বেশ কয়েকটা দিন সময় চাষি পরিবারের পর্ণ কুটিরে কাটিয়ে বিশ্রাম নিয়ে ফেরেন। তিস্তা ও তোর্সানদী পাড়ের মানুষ এমনটাই বিশ্বাস করেন। তাই নদীর পাড়ের রাজবংশী সমাজ এবার অন্য দেবী বন্দনায় মেতে উঠবেন। একাদশী তিথি থেকে শুরু হবে অন্য শারদ উৎসব। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

দেবীর এইভাবে বন্দনা নয়ে নানা কথা প্রচলন রয়েছে। অনেকেই বলেন দেবী শ্বশুরালয়ের পথে রওনা হলেও ক্লান্তি দূর করতে তিনি ভান্ডানি রূপে চাষির পর্ণ কুটিরে আশ্রয় নেন। আবার অনেকে বলেন, দেবী উমার মালপত্র দেখভালে নিযুক্ত একজন হলেন ভান্ডানি। বলা হয় তিনি কোচবিহারের রাজবাড়ি থেকে পুজো নিয়ে ফেরার সময় অসুস্থ হলে দেবীর সঙ্গে কৈলাসে না ফিরে চাষির পরিবারে কয়েকদিন বিশ্রাম নিয়ে তারপর ফিরবেন। তাই বর্তমানে উত্তরের রাজবংশী সমাজে ভান্ডানি এখন বেশি পরিচিত দেবী উমার ভিন্ন রূপ হিসেবে ।

যদিও গবেষকরা এই কাহিনীকে গুরুত্ব দিতে চান না। মঙ্গোলীয় বংশদ্ভূত রাজবংশী সমাজের লোকদেবতাকে ব্রাহ্মনায়িতকরণের মাধ্যমে ভান্ডানিকে কোথাও দুর্গা, আবার কোথাও বনদুর্গা কল্পনার সূত্রপাত। এমনটা বলছেন লোকসংস্কৃতি গবেষক দিলীপ বর্মা। গবেষকরা বলছেন ভান্ডানি দেবী দুর্গা নয়, তিনি শস্য ও প্রাচুর্যের প্রতীক। ২০০ বছর আগে দেবীর মূর্তি ছিল না। পরে মূর্তি প্রচলনের পর দেবী দ্বিভূজা কল্পনা করা হয় ভান্ডানিকে। যিনি রক্তিম বর্ণের এবং ব্যাঘ্র বাহিনী। পশ্চিম মুখে তিনি অধিষ্ঠান করেন। তিনি কোথাও দ্বিভূজা আবার কোথাও হয়েছেন চতুর্ভুজা। তিনি কল্পিত হয়েছেন শস্য রক্ষার দেবী হৈমবতীর অন্য রূপ হিসেবে । রাজবংশী চাষি পরিবারের লোকজন দেবীর কাছে শস্য রক্ষা ও সমাজের মঙ্গল কামনা করেন। ওই পুজোর আয়োজন চলছে উত্তরবঙ্গের ময়নাগুড়ির গাবুরবাড়ি, খাসিমোচরা, মাধবডাঙা গ্রামে, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলা, শিলিগুড়ি মহকুমার বিভিন্ন প্রান্তে। দশমীর রাত থেকে দেউসি দুধ, দৈ, চিনি, বাতাসায় নৈবেদ্য সাজিয়ে রাজবংশী সমাজের পুরোহিত একাদশীর ভোরে পুজো শেষ করবেন। এই পুজো দেখতে ভিড় জমান চাষির পরিবারের সদস্যরা।

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল