নাম নেই ইতিহাসের পাতায়, স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ ‘ভাবি পিসি’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস। ২০০ বছরের ব্রিটিশ অধীনতা থেকে মুক্তি পায় ভারতবাসী। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ, বলিদান এর ফলে প্রাপ্ত এই স্বাধীনতা। বর্তমান প্রজন্মকে প্রশ্ন করলে অনেকে ইতিহাসের পাতায় উল্লেখিত স্বাধীনতা সংগ্রামীদের নাম বলতে পারবেন। কিন্তু অনেক স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন যাদের নাম আজ বিলীন। অনেকে হয়তো চেনেনই না। তেমনই একটি নাম ভাবিনি মাহাতো।

পুরুলিয়ার  মানবাজার ১ নম্বর ব্লকের মাঝিহিড়ার বাসিন্দা ছিলেন তিনি। আপনজনদের কাছে পরিচিত ছিলেন ‘ভাবি পিসি’ নামে। সাবেক মানভূমে তিনি নারী স্বাধীনতার অন্যতম মুখ। মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। ভাষা আন্দোলনের সেনানী।আজকের দিনে মহিলাদের যে ব্লাউজ পড়ার চল তা তাঁর হাত ধরেই এসেছে। এর জন্য কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাঁকে।

স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। শিল্পাশ্রমে থাকতেন। চরকা কাটতেন। সেই সুতোর কাপড়ই পরতেন।মানভূমের ভাষা আন্দোলনের অন্যতম লড়াকু সংগ্রামী নেত্রী ছিলেন তিনি। গ্রামে তাঁর মূর্তি রয়েছে বটে তাও অবহেলায় অনাদরে পড়ে রয়েছে। গ্রামের অনেক মানুষই তাঁর নাম জানেননা। ৯৯ বছর বয়সে ২০১৪ সালে মৃত্যু হয় হয় তাঁর। ইতিহাসের পাতায় ‘ভাবি পিসির’ মত স্বাধীনতা সংগ্রামীদের নাম থাকেনা। তবু লড়াইয়ের ময়দানে আজীবন জ্বলজ্বল করবে অজানা এই সংগ্রামীদের নাম।

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই