Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: রাত পোহালেই বাংলা সহ চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের গণনা। তবে বাকি রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে মাথাব্যথা নেই কারোর। কারণ সকলের লক্ষ্য বাংলার দিকে। আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা, তারপরেই শুরু হবে বাংলার ভোটের গণনায কিন্তু তার আগেই রাজ্যের নির্বাচন প্রক্রিয়া নিয়েই বড় প্রশ্নচিহ্ন দেখা গেল এবার। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভিতে নজরদারির পরও কীভাবে ভোটে ব্যবহৃত ইভিএম-এর ভিভিপ্যাটের স্লিপ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে এভাবে! যে স্লিপ গুলির উপর নির্ভর করছে প্রার্থীর ভাগ্য ও জনমত। সেই জায়গায় দাঁড়িয়ে এমন গুরুত্বপূর্ণ স্লিপ রাস্তার পাশে এভাবে মেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনার নীলগঞ্জের সুভাষনগর এলাকায়।

‘রহস্যময়’ খাম ঘিরে আলোড়ন আসানসোলে, স্ট্রংরুমের বাইরে উদ্ধার হওয়ায় বিক্ষোভ

জানা গিয়েছে, ওই কাগজগুলি নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ইভিএমের সঙ্গে থাকা ভিভিপ্যাটের স্লিপ। রাত পোহালেই যেখানে বিধানসভা নির্বাচনের ২৯৩টি কেন্দ্রের ভোটগণনা। তার আগে ভিভিপ্যাটের স্লিপ এভাবে পাওয়া যাওয়াতে নির্বাচনী প্রক্রিয়া এখন প্রশ্নের মুখে। উদ্ধার হওয়া ভিভিপ্যাটের স্লিপ পরীক্ষা করে নোয়াপাড়া কেন্দ্রের বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় জানান, ‘ওই স্লিপ গুলি মক পোলের নয়, ভোটগ্রহণের নথির সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে।’ আজ, রবিবার একজন স্থানীয় দোকানদার দেখতে পান রাস্তার ধারে পড়ে রয়েছে বিপুল পরিমাণে ভিভিপ্যাটের কাউন্টিং স্লিপ। খবর দ্রুত ছড়িয়ে পড়ে দাবানলের মতো। স্থানীয় বহু মানুষজন জড় হন ঘটনাস্থলে। খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং নেতারা আসেন। অধিকাংশ ভিভিপ্যাটের স্লিপে দেখা যায় ভোট পড়েছে নোয়াপাড়ার বিধানসভার বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের নামে, পাশাপাশি কিছু রয়েছে বিজেপি প্রার্থী অর্জুন সিং ও তৃণমূল প্রার্থী তৃনাঙ্কুর ভট্টাচার্যের নামের কাউন্টিং স্লিপ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ। রাজনৈতিক দলের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য গণতন্ত্র যদি রাস্তায় পড়ে থাকে সেক্ষেত্রে এত নিরাপত্তা এত কড়াকড়ি কিসের জন্য! ইতিমধ্যেই বহু জায়গায় স্ট্রংরুমে নিরাপত্তায় থাকা সিসিটিভি ক্যামেরা বিকল হওয়ার অভিযোগও উঠেছিল। পরবর্তীতে এদিন এভাবে ভোটার স্লিপ রাস্তায় পড়ে থাকায় নির্বাচন প্রক্রিয়া নিয়েই বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার কথাও বলা হয়েছে সিপিএমের তরফে। এখন দেখার, কীভাবে এই ভিভিপ্যাটের কাউন্টিং স্লিপ বাইরে আসল! নাকি এর পেছনে রয়েছে অন্য বড় কোনও ষড়যন্ত্র রয়েছে।

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: পাঁচ যুদ্ধ ক্ষেত্র, রাত পোহালেই শুরু হবে গণনা, অপেক্ষায় দেশ থেকে রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

‘রহস্যময়’ খাম ঘিরে আলোড়ন আসানসোলে, স্ট্রংরুমের বাইরে উদ্ধার হওয়ায় বিক্ষোভ

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া, বন্ধই হয়ে গেল বিমান সংস্থা