‘রহস্যময়’ খাম ঘিরে আলোড়ন আসানসোলে, স্ট্রংরুমের বাইরে উদ্ধার হওয়ায় বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই ভোটের ফলাফল। তার আগেই নির্বাচন কমিশনের স্টিকার লাগানো একটি গাড়ি থেকে মুখবন্ধ খামে উদ্ধার মোবাইল। তা নিয়ে চরম উত্তেজনা ছড়ায় আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের গণনাকেন্দ্রের সামনে।

জানা গিয়েছে, রবিবার (৩ মে) আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে গাড়িগুলিতে রুটিন চেকিং চালাচ্ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। সেই সময়ই রানিগঞ্জ বিধানসভা এলাকার  একটি গাড়ি গণনাকেন্দ্রের ভিতরে ঢোকার চেষ্টা করলে সেটিকে আটকানো হয়। গাড়িটিতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে একটি সিল করা খাম। এই ঘটনার পরই বিজেপি কর্মী-সমর্থকেরা স্ট্রংরুমের বাইরে বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, সরকারি নথির সঙ্গে একটি মোবাইল ফোন কী ভাবে সিল করা খামের ভিতরে এল, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। তাঁর নেতৃত্বে পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। পরে পুলিশ ওই খাম থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন এবং নথিগুলি বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে খবর, খামের উৎস কোথায়, ভিতরে কী ধরনের নথি ছিল এবং কী পরিস্থিতিতে মোবাইল ফোনটি সেখানে পৌঁছল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর স্ট্রংরুম চত্বরের নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ​‘ওই খামটি খোলার পরই তার ভিতর থেকে বেশ কিছু নথিপত্রের সঙ্গে একটি সচল স্মার্টফোন পাওয়া যায়। মোবাইলটি একটি অনলাইন শপিং সাইটের প্যাকেটে মোড়া ছিল ও তাতে আইএমইআই নম্বরও লেখা ছিল।‘ এই আবহেই নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়ল আসানসোলে।

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ