প্রবল ভারী বৃষ্টির মুখে উত্তরবঙ্গ, জারি Red Alert

আলিপুর আবহাওয়া দফতর বন্যার আশঙ্কার মধ্যেই প্রবল ভারী বৃষ্টির লাল সতর্কতা বা Red Alert জারি করে দিল উত্তরবঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে(North Bengal) বর্ষা ঢোকার পর থেকেই টানা বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে। সেই বৃষ্টিতে ইতিমধ্যেই ফুলেফেঁপে উঠেছে বহু পাহাড়ি নদী। যা থেকে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, নদী সংলগ্ন এলাকাগুলিতে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর বন্যার আশঙ্কার মধ্যেই প্রবল ভারী বৃষ্টির(Heavy to Heavy Rainfall) লাল সতর্কতা বা Red Alert জারি করে দিল উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রবল ভারী বৃষ্টি হতে পারে এমন আশঙ্কা থেকে উত্তরবঙ্গে এই লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সব থেকে বড় প্রকোপ দেখা যাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। কিন্তু সেই বৃষ্টির জন্য বন্যার মুখে পড়তে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি মহকুমা, দুই দিনাজপুর এবং মালদা জেলা। আর তাই উত্তরবঙ্গ জুড়েই এই Red Alert জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বিশেষ ভাবে বলা হয়েছে তিস্তা, তোর্সা, জলঢাকা, সঙ্কোশের মতো নদীর জলস্তর হু হু করে বেড়ে যাওয়ার কথা। পহাড়ি এই নদীগুলির জলস্তর আগামী কয়েকদিনে বাড়তে পারে। উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে ইতিমধ্যেই ফুলেফেঁপে উঠেছে বহু পাহাড়ি নদী যা থেকে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে নদী সংলগ্ন এলাকাগুলিতে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের সতর্ক বার্তায় আশঙ্কা আরও বেড়েছে। কারণ, উত্তরবঙ্গে পরিস্থিতির উন্নতির আশা এখনই নেই বরং আরও সমস্যাসঙ্কুল হয়ে উঠতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙের পরিস্থিতি। আলিপুরদুয়ারে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রবল ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার প্রবল ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ারে। এ ছাড়া কালিম্পং এবং জলপাইগুড়িতেও জারি করা হয়েছে লাল সতর্কতা। এর পাশাপাশি শুক্রবার কোচবিহার এবং দার্জিলিঙে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সতর্ক করা হয়েছে এই এলাকায় বসবাসকারী এবং পর্যটকদের। তাঁদের ধসপ্রবণ এলাকায় যাতায়াত এড়িয়ে যেতে বলা হয়েছে। এড়িয়ে চলতে বলা হয়েছে জল জমেছে, এমন এলাকাও।

দক্ষিণবঙ্গের গরমে অতিষ্ঠ বহু বাঙালিই এই সময়ে বেড়াতে গিয়েছেন উত্তরবঙ্গে। বিশেষ করে দার্জিলিং-কালিম্পঙের বিভিন্ন এলাকায় পর্যটকেদের ভিড় রয়েছে। বৃষ্টির জন্য সেই দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি রাস্তায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। বিহার থেকে হিমালয়ের পাদদেশে থাকা বাংলার জেলাগুলি হয়ে অসম এবং নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এর পাশাপাশি বিহারের কেন্দ্রে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্তও। যা ওই নিম্নচাপের সঙ্গে মিলে উত্তরবঙ্গের ওপরে এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, যার ফলে ভারী থেকে অতি ভারী এবং প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ডুয়ার্স ও পাহাড়ে। শুক্রবারের পরে শনি, রবি এবং সোমবারেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের