খুঁজে পাচ্ছে না পুলিশ, শনিবার অফিস ঘুরে গেলেন পলাতক রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্ট আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশের পরেও আত্মসমর্পণ করেননি তিনি। কলকাতার স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় অভিযুক্ত ও সাসপেন্ডেড রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন গত দেড় মাসেরও বেশি সময় ধরে পলাতক। পুলিশের খাতায় ‘ফেরার’ হিসেবে নাম থাকলেও তাঁকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এরই মধ্যে শনিবার হঠাৎ করেই তাঁকে নিজের পুরোনো কর্মস্থল রাজগঞ্জ বিডিও অফিসে দেখা যাওয়ায় নতুন করে চাঞ্চল্য ও বিতর্ক তৈরি হয়েছে।

সূত্রের খবর, এদিন বেলা প্রায় বারোটা এবং পরে দুপুর দু’টো নাগাদ নীলবাতি লাগানো ‘ম্যাজিস্ট্রেট’ লেখা একটি গাড়িতে করে দু’বার রাজগঞ্জ বিডিও অফিসে আসেন প্রশান্ত বর্মন। গাড়িতে হুটার বাজিয়েই তিনি অফিসে প্রবেশ করেন বলে জানা গিয়েছে। যদিও ঠিক কী কারণে তিনি দপ্তরে এসেছিলেন, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য মেলেনি। আশ্চর্যের বিষয়, তাঁর এই আসা নিয়ে পুলিশও কার্যত অন্ধকারে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে কলকাতায় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের মামলায় নাম জড়ায় প্রশান্ত বর্মনের। গ্রেপ্তারি এড়াতে তিনি প্রথমে বারাসত জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেন এবং সেখানে সাময়িক স্বস্তি পান। পরে সরকারপক্ষ হাইকোর্টে গেলে সেই আগাম জামিন খারিজ হয়ে যায় এবং তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সেখান থেকেও একই নির্দেশ বহাল থাকে এবং ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও তিনি আদালতে আত্মসমর্পণ করেননি।

প্রশান্ত বর্মন দীর্ঘদিন অফিসে না আসায় রাজগঞ্জ ব্লকের প্রশাসনিক কাজকর্মে জটিলতা তৈরি হয়। পরে জেলা প্রশাসন জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডলকে অতিরিক্ত দায়িত্ব দেয়। শনিবার হঠাৎ তাঁর উপস্থিতি ঘিরে প্রশাসনিক মহলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?