উত্তর দিনাজপুর বিজেপি-শূন্য, ক্রমেই শক্তিক্ষয় উত্তরবঙ্গে

কোচবিহারের ৯টি আসনের মধ্যে তৃণমূল মাত্র ২টি আসনে জয় পায়। বিজেপি সাতটি আসনে জিতেছিল। কিন্তু দিনহাটায় জেতার পর বিধায়ক পদ ছেড়েছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। ফলে ওই আসনে আগামী ৩০ অক্টোবর রয়েছে উপনির্বাচন।

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। এবার ঘর ওয়াপসি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। উত্তর দিনাজপুর জেলা যে ৯টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তারমধ্যে তৃণমূল ৭টি আসনে জয়লাভ করেছিল বিধানসভা নির্বাচনে। কিন্তু দুই বিজেপি বিধায়কই একে একে তৃণমূলে ফেরায় এবার উত্তর দিনাজপুর বিজেপি শূন্য হয়ে পড়ল। তাও আবার চার কেন্দ্রে উপনির্বাচনের মুখে। তবে শুধু উত্তর দিনাজপুর নয়, সমগ্র উত্তরবঙ্গে ক্রমেই শক্তি হারাচ্ছে গেরুয়া শিবির।

গত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদায় ১২টি আসনের মধ্যে তৃণমূল জয় পেয়েছিল ৮টিতে। বিজেপি জিতেছিল ৪টি আসনে। দক্ষিণ দিনাজপুরের ৬টি আসনের মধ্যে তিনটিতে জিতেছিল তৃণমূল আর বাকি তিনটি আসনে জয় পেয়েছিল বিজেপি। উত্তর দিনাজপুরে ২টি আসন বিজেপি জিতলেও বর্তমানে শূন্য। অর্থাৎ তৃণমূলের দখলেই ৯টি আসন। অন্যদিকে দার্জিলিং-এ ৫টি আসনেই বিজেপি ও তাঁদের শরিক দলের জয় হয়। তবে কার্শিয়াং-এর একটি আসনে তৃণমূলের সমর্থনে জয় পায় বিনয় তামাংয়ের দল। জলপাইগুড়ির সাতটি আসনের মধ্যে ৪টি আসন ছিনিয়ে নিয়েছিল বিজেপি। তৃণমূল জিতেছিল ৩টি আসনে। আলিপুরদুয়ারেও ৫টি আসনে বিজেপি জয় পেয়েছিল। কিন্তু বিজেপির জেলার সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা তৃণমূলে যোগ দেওয়ার পর সেখানেও টলমলে গেরুয়া শিবির। কোচবিহারের ৯টি আসনের মধ্যে তৃণমূল মাত্র ২টি আসনে জয় পায়। বিজেপি সাতটি আসনে জিতেছিল। কিন্তু দিনহাটায় জেতার পর বিধায়ক পদ ছেড়েছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। ফলে ওই আসনে আগামী ৩০ অক্টোবর রয়েছে উপনির্বাচন।

উত্তরবঙ্গে মোট ৫৪টি বিধানসভা আসনের মধ্যে বর্তমানে শাসকদল তৃণমূলের দখলে ২৫টি আসন। কার্শিয়াং-এর আসনটি ধরলে তৃণমূলের দখলে ২৬টি আসন রয়েছে এই মুহূর্তে। অন্যদিকে বিজেপির দখলে রয়েছে ২৭টি। আর এখানেই দিনহাটার উপনির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তৃণমূল ও বিজেপি— উভয় দলের কাছেই। সেখানে মাত্র ৫৭ ভোটের ব্যবধানে বিজেপি জিতেছিল। কিন্তু এবার উপনির্বাচনে বিজেপি শূন্য পাবে বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। যদি ওই আসনে শেষপর্যন্ত তৃণমূলের জয় হয় তাহলে উত্তরবঙ্গে আর বিজেপির পাল্লা ভারী থাকবে না। স্বাভাবিকভাবে বলাই যায়, যে উত্তরবঙ্গের আসন দখলের নিরিখে বিজেপি পৃথক রাজ্যের দাবি তুলেছিল, সেই উত্তরবঙ্গেও ক্রমশ শক্তি হ্রাস ঘটছে পদ্মশিবিরের।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট