উত্তরবঙ্গ-দিঘা রুটে স্পেশাল ভলভো বাস চালানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ থেকে সরাসরি পূর্ব মেদিনীপুর জেলার দিঘার জগন্নাথ মন্দিরের জন্য চালু হবে ভলভো বাস পরিষেবা(Valvo Bus Service)। মঙ্গলবার এই বাস পরিষেবার উদ্বোধন হবে। সোমবার শিলিগুড়ির ব্যবসা থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। সোমবার শিলিগুড়িতে শিল্পপতিদের সঙ্গে আলাপচারিতায় দিঘার প্রসঙ্গ উঠে আসে। জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন শিল্পপতিরা। ওই সবাই ‘জয় জগন্নাথ’ স্লোগান ওঠে। মুখ্যমন্ত্রী জানান উত্তরবঙ্গের মানুষ যাতে দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করার সুযোগ পায় তার জন্য উত্তরবঙ্গ থেকে দীঘা পর্যন্ত বাস পরিষেবা চালু হচ্ছে।

মুখ্যমন্ত্রী(CM) এও বলেন, উত্তরবঙ্গর জন্য মোট ৬টা বাস দেওয়া হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে যেতে। শিলিগুড়ি মালদা জলপাইগুড়ি ,কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ থেকে বাসগুলি ছাড়বে। প্রত্যেকদিন প্রতিটি এলাকা থেকে একটা করে বাস আপাতত ছাড়া হবে। তবে কত ভাড়া হবে কখন ছাড়াবে সেই সম্পর্ক বিস্তারিত উদ্বোধনের পর জানা যাবে বলে সূত্রের খবর। মঙ্গলবার সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই এই বাস পরিষেবার উদ্বোধন করবেন তিনি সবুজ পতাকা নেড়ে।

এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তিনি তুলে দেবেন উপভোক্তাদের হাতে। বুধবার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ওই বৈঠক থেকে সীমান্ত সুরক্ষা নিরাপত্তা ইত্যাদি সহ নানা বিষয়ে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে কেন্দ্র করে সোমবার ছিল চরম ব্যস্ততা প্রশাসনিক কর্তাদের। ২২ মে মুখ্যমন্ত্রী তার নির্দিষ্ট কর্মসূচি শেষ করে উত্তরবঙ্গ থেকে ফিরবেন কলকাতায়।

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত