২৫ লক্ষ নয়, ৫০ লক্ষ মানুষ পেতে চলেছেন ১০০ দিনের কাজের টাকা

এক আধ লাখ মানুষ নয়, ২৫ লক্ষও নয়, পুরো ৫০ লক্ষ মানুষ পেতে চলেছেন ১০০ দিনের কাজে তাঁদের বকেয়া মজুরি। দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: নজীরবিহীন বললেও বড় কম বলা হয়। কার্যত ঐতিহাসিক এক ঘটনা ঘটতে চলেছে বাংলার বুকে। নেপথ্যে বাংলার(Bengal) ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। আগামিকাল অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যে ১০০ দিনের কাজের(100 Days Work Project) বকেয়া মজুরি দেওয়ার পালা। যে টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের, সেই টাকা দিচ্ছে রাজ্য সরকার। আর সেটাও এক আধ লাখ মানুষকে নয়, ২৫ লক্ষও নয়, পুরো ৫০ লক্ষ মানুষ(50 Lakhs Job Card Holders) পেতে চলেছেন সেই টাকা। ১ মার্চের মধ্যেই এরা সকলে টাকা পাবেন বলে প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে। এর জন্য রাজ্য সরকার ২০২৪-২৫ অর্থবর্ষের যে বাজেট রাজ্য বিধানসভায় পেশ করেছিল, সেখানেই এই খাতে ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকা দিয়েই এই ৫০ লক্ষ মানুষের বা Job Card Holders-দের টাকা মেটানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত দুই বছর ধরে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। সেই বকেয়ার পরিমাণ প্রায় ৭ হাজার কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র মজুরি বাবদ প্রাপ্য ৩৭৩২ কোটি টাকা। রাজ্য সরকারের তরফে বার বার সেই টাকা চাওয়া হয়েছে কেন্দ্রকে। কিন্তু টাকা আসেনি। টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, করেছেন তাঁর সঙ্গে বৈঠকও। কিন্তু কোনও কিছুতেই কিছু হয়নি। ১০০ দিনের কাজের প্রকল্পের ১টাকাও পাঠায়নি কেন্দ্র সরকার। গত মাসে কলকাতার রেড রোডে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এবং কেন্দ্রের কাছ থেকে বাংলার বকেয়া চেয়ে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ধর্না মঞ্চ থেকেই তিনি ঘোষণা করে দেন, কেন্দ্র সরকার বাংলার গরিব মানুষদের ১০০ দিনের কাজের মজুরি আটকে রাখলেও রাজ্য সরকার তা দিয়ে দেবে। সেই মোতাবেক সেই সময়ে জানা গিয়েছিল ২১ লক্ষের সামানু বেশি মানুষ বা বা Job Card Holders-দের টাকা মেটাতে হবে। কিন্তু সেই ছবি বদলে যায় গ্রামগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকার সমীক্ষা শুরু করায়।

কে কে টাকা পাবেন, কত টাকা করে পাবেন, তাঁদের নাম ঠিকানা সব ঠিক আছে কিনা, ব্যাঙ্কের অ্যাকাউন্ট ঠিক আছে কিনা এই সব কিছু খতিয়ে দেখতে রাজ্য সরকার সমীক্ষা শুরু করে গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে। সেখানেই দেখা যায় ১০০ দিনের কাজের মজুরি পাবে এমন মানুষের সংখ্যা বাস্তবের হিসাবের থেকে অনেক বেশিই। সামনে আসে এই ২ বছরে প্রায় ১২ হাজার মানুষ মারাই গিয়েছেন তাঁদের বকেয়া মজুরি না পেয়েই। আবার একই সঙ্গে সামনে আসে প্রায় ৫০ লক্ষ মানুষ ১০০ দিনের কাজের মজুরি পাননি। এদের মধ্যে ২৫ লক্ষ মানুষ আছেন যারা ২০১৫-১৬ সাল থেকে নানান কারণে তাঁদের প্রাপ্য মজুরি পাননি। রাজ্য সরকার এখন এই ৫০ লক্ষ মানুষকেই তাঁদের বকেয়া প্রাপ্য মজুরি দিয়ে দিচ্ছে। আগামিকাল থেকেই তা দেওয়া শুরু হবে এবং ১ মার্চের মধ্যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টারস্ট্রোকে খুব কম করেও রাজ্যের ২ কোটি মানুষ উপকৃত হবেন এবং গ্রাম বাংলার অর্থনীতিও সচল হবে আরও বেশি পরিমাণে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের