সোম, মঙ্গল স্কুলে শিক্ষকদের হাজিরায় নজর পর্ষদের, অনুপস্থিত থাকলে ব্যবস্থা

সোমবার ও মঙ্গলবার শিক্ষক, শিক্ষিকারা স্কুলে অনুপস্থিত হলে তাঁদের বিরুদ্ধে মধ্যশিক্ষা পর্ষদ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিএ (DA) বা মহার্ঘভাতার দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সোমবার ও মঙ্গলবার কর্মবিরতির ঘোষণা করেছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। শিক্ষকরা যাতে কাজে ফাঁকি না দেয় আন্দোলনের নামে, তাই আগেভাগে রবিবার রাতে নির্দেশিকা জারি করে মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board Of Secondary Education) তরফে জানিয়ে দেওয়া হয় সোমবার ও মঙ্গলবার শিক্ষকদের (Teacher) বাধ্যতামূলকভাবে স্কুলে হাজিরা দিতে হবে। এই দু দিন শিক্ষক, শিক্ষিকারা স্কুলে অনুপস্থিত হলে তাঁদের বিরুদ্ধে মধ্যশিক্ষা পর্ষদ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

রবিবার রাতে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে ২০ ও ২১  ফেব্রুয়ারি স্কুলে শিক্ষক ও শিক্ষিকাদের উপস্থিতি বাধ্যতামূলক। সোমবার ও মঙ্গলবার যদি কোনও শিক্ষক বা শিক্ষিকা স্কুলে না আসেন তবে সেই শিক্ষকের বিরুদ্ধে মধ্যশিক্ষা পর্ষদ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। শুধু তাই নয়, নির্দেশে বলা হয়েছে, এই সংক্রান্ত রিপোর্ট প্রস্তুত করে আগামী ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টার মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদকে পাঠাতে হবে সব জেলার তরফে। ২০ ও ২১ ফেব্রুয়ারি কোনও ক্যাজুয়াল লিভ বা কোনও ধরনের ছুটি দেওয়া হবে না। নেওয় যাবে না হাফ ছুটিও। এই দু’দিন বা দু দিনের মধ্যে একদিন যারা অনুপস্থিত থাকবেন তাঁদের ‘সার্ভিস ব্রেক’ হবে বলে জানিয়ে দিয়েছে পর্ষদ।

পর্ষদের তরফে জানানো হয়েছে যে শিক্ষক এই নির্দেশ লঙ্ঘন করবেন তাঁকে শোকজ করা হবে। সেই শোকজ-এর উত্তর যথাযথ না হলে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হবে। কেন অনুপস্থিত ছিলেন তিনি, তার পক্ষে প্রয়োজনীয় নথি দেখাতে হবে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ