Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাজ্যে আসছে আরও ১৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ভোট মরশুমে বাড়ছে উত্তাপ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে বঙ্গে বাড়ছে কেন্দ্রীয় বাহিনী। মাত্র দু’‌দফার বিধানসভা নির্বাচনে দু’‌হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। যা নিয়ে উত্তাল রাজ্য–রাজনীতি। ইতিমধ্যেই বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। তারা শহর থেকে গ্রামে রুটমার্চ করতে শুরু করেছে। আর ভারী বুটের শব্দে তটস্থ সাধারণ মানুষ।

এদিকে বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে মোট ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সে কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কতগুলি ধাপে ঠিক কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেটা এবার বিস্তারিত জানিয়ে দিল নির্বাচন কমিশন। গত ১৯ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলায় নির্বাচন পরিচালনা করতে মোট ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা সিএপিএফ এবং স্টেট আর্মড পুলিশ ও ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন মোতায়েন করা হবে।

অন্যদিকে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রক প্রাথমিকভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। প্রথম দফায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকছে ২৩০ কোম্পানি। বিএসএফ ১২০ কোম্পানি। ৩৭ কোম্পানি সিআইএসএফ, টিবিপি ৪৭ এবং এসএসবি ৪৬ কোম্পানি। তারা রুটমার্চ, মানুষের আস্থা ফেরানো, ইভিএম–স্ট্রংরুম পাহারা এবং গণনাকেন্দ্রের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। পরে নির্বাচন কমিশনের আবেদনে আরও ১৯২০ কোম্পানি বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে মোট কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ দাঁড়াচ্ছে ২৪০০ কোম্পানি।

তাছাড়া এই অতিরিক্ত ১৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঁচটি ধাপে রাজ্যে আসবে। জম্মু ও কাশ্মীর এবং ত্রিপুরা থেকে কিছু কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে। মণিপুর থেকেও আসছে কেন্দ্রীয় বাহিনী। অসম, হরিয়ানা ও উত্তরাখণ্ড থেকে আধা সামরিক বাহিনীর জওয়ানরা বাংলায় আসতে চলেছেন। কেরলম, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মেঘালয়, সিকিম, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, গোয়া, চণ্ডীগড়, পাঞ্জাব এবং রাজস্থান–সহ নানা রাজ্যে থেকে বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। বাংলায় কেন্দ্রীয় বাহিনীকে নেতৃত্ব দেবেন সিআরপিএফের সেক্টরের আইজি শলভ মাথুর বলে সূত্রের খবর।

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত