বাংলায় শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্যদফতরে পৌঁছল নির্দেশিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। এই আবহে‌ আজ, শুক্রবার কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য দফতরের মন্ত্রী কারা হবেন?‌ তা নিয়ে বসতে চলেছে আলোচনা। আর অমিত শাহ রাজ্যে পা রাখতেই উদ্যোগ নেওয়া হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পের। আর তাই আজই এই প্রকল্প চালু করতে নির্দেশ দেওয়া হল স্বাস্থ্যদফতরে বলে সূত্রের খবর। বাংলায় স্বাস্থ্যসাথী প্রকল্প চালু ছিল। এবার সেটার জায়গায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে বলা হয়েছে।

এদিকে নির্বাচনী জনসভা থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলেই চালু করে দেওয়া হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্প কার্যকর করা নিয়ে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে রাজ্যের বৈঠক করা হয়েছে। আয়ুষ্মান ভারতের কী কী গাইডলাইন আছে? কেমনভাবে রাজ্যে কার্যকর করতে হবে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এই প্রকল্পের সুবিধা এবার পেতে চলেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে যোগ্য পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবে। আর্থ–সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতেই এই উদ্যোগ।

অন্যদিকে ন্যাশনাল হেলথ অথরিটির অফিসারদের সঙ্গে আলোচনা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের অফিসারদের। ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে বৈঠকের পর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করল স্বাস্থ্য দফতর। রাজ্যে নতুন সরকার শপথের পরেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত কার্যকর করা হবে বলে ইতিমধ্যই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সেটাকে মাথায় রেখেই এবার রাজ্য প্রশাসনের প্রস্তুতি শুরু হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। সরকার পরিবর্তন হওয়ায় গরিব মানুষজন চিন্তায় পড়ে গিয়েছিলেন। চিকিৎসা করাবেন কেমন করে?‌ আর তা দূর করতেই আগেভাগে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হতে চলেছে।

এছাড়া আয়ুষ্মান কার্ড পেতে হলে প্রথমেই আবেদনকারীকে তার যোগ্যতা যাচাই করতে হবে। তার জন্য প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট বা আয়ুষ্মান অ্যাপে গিয়ে ‘‌অ্যাম আই এলিজেবেল’‌ বিকল্পে ক্লিক করতে হয়। সেখানে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে জানা যাবে আবেদনকারী এই বিমার আওতাভুক্ত হওয়ার যোগ্য কিনা। নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে গিয়েও সরাসরি নথিপত্র যাচাই ও আবেদনের কাজ সম্পন্ন করতে হবে। আধার কার্ড, রেশন কার্ড, আয়ের শংসাপত্র এবং লেবার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা আবশ্যক। এক্ষেত্রে আবেদনকারীর মোবাইল নম্বর অবশ্যই আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক