এবার খোদ বিএলও পেলেন এসআইআর শুনানির নোটিস, কাজের সার্টিফিকেট পেয়েও হয়রানির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার এক কাণ্ড ঘটেছে এসআইআর নিয়ে। আর তা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে কাটোয়া জুড়ে। কারণ যে বিএলও এই এসআইআর প্রক্রিয়ায় নিজের দায়িত্ব সুষ্ঠুভাবে সঠিক সময়ে পালন করেছেন তাঁকেই শুনানিতে ডেকে পাঠানো হয়েছে বলে অভিযোগ। কাটোয়ার হরিপুর এলাকার বিএলও আতিয়ার রহমান এই ঘটনায় রীতিমতো অবাক হয়েছেন। কারণ তাঁর কাজে দক্ষতা থাকার জন্য তাঁকে শংসাপত্রও দিয়েছিল প্রশাসন। এবার লজিকাল ডিসক্রিপেন্সির জন্য সেই আতিয়ার রহমান পেলেন শুনানির নোটিস। অবাক লাগলেও এখন এটাই বাস্তব।

এদিকে শুধু তাঁকেই নোটিস ধরিয়ে ক্ষান্ত থাকেনি নির্বাচন কমিশন। এমনকী নোটিস ধরানো হয়েছে তাঁর মাকেও। সুতরাং নির্বাচন কমিশন সব ঘেঁটে ফেলেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কাটোয়া–১ ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের হরিপুর গ্রামের ১০ নম্বর বুথের বাসিন্দা আতিয়ার রহমান সুদপুর উচ্চবিদ্যালয়ে গণিতের শিক্ষক। ওই বুথে মোট ভোটার ১১৬০। সেখানে সবার ফর্ম দেওয়া থেকে শুরু করে পূরণ হওয়া ফর্ম তুলে দিয়েছিলেন আতিয়ার রহমান। এমনকী কারও কোনও নথি না থাকলে তা জানিয়ে সেসবও সংগ্রহ করেছিলেন তিনি। অথচ তাঁকেই এবার শুনানি নোটিস ধরানো হল।

অন্যদিকে এই নোটিস আতিয়ার রহমান এবং তাঁর মা পেয়ে মাথায় দিয়েছেন। এমনটা যে হবে তা তাঁরা কল্পনাও করতে পারেননি। আতিয়ার রহমানকে তাঁর নিজের বুথেই বিএলও’‌র দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। শুনানি চলাকালীন আতিয়ার নো–ম্যাপিং থাকার জন্য ১৯ জনকে নোটিস দিয়েছিলেন। পরে আবার ২৮২ জনকে দিয়েছেন নোটিস। তবে দ্বিতীয় পর্যায়ে যে ২৫ জনের নামে শুনানির নোটিস এসেছে সেখানে আতিয়ার রহমানও রয়েছেন। এমনকী বৃদ্ধা মায়ের নামে নোটিসও পেয়েছেন তিনি। তাঁদের দু’‌জনের ২০০২ সালের ভোটার তালিকায় নামও রয়েছে। তা হলে কেন শুনানির নোটিস? উঠছে প্রশ্ন।

এছাড়া ইতিমধ্যেই এই শুনানির নোটিস ঘিরে আতঙ্কে বহু মানুষের মৃত্যু হয়েছে। এসআইআর পর্বে বাংলায় কার্যত মৃত্যুমিছিল শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে এমন ঘটনা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এখন অবশ্য জানা যাচ্ছে, অ্যাপে এআই সমস্যার জেরেই এই বিপত্তি। তাই তাঁর ও মায়ের পুরো নাম আসেনি। সুতরাং এখন এই হয়রানি। এই ঘটনা নিয়ে আতিয়ার রহমান বলেন, ‘‌আমি নির্দিষ্ট সময়ের আগেই বাড়ি বাড়ি গিয়ে ওই এনিউমারেশন ফর্ম দেওয়া থেকে ডিজিটাইজও করেছিলাম। তাই আমাকে প্রশাসন সার্টিফিকেটও দিয়েছিল। এখন আমার এবং মায়ের নামেও শুনানির নোটিস এল। এআই সংক্রান্ত ভুলের জন্য এখন বয়স্ক মাকে নিয়ে যেতে হবে।’‌ তবে কাটোয়ার মহকুমাশাসক অর্নিবাণ বসুর বক্তব্য, ‘‌অনেক এক্সিকিউটিভ অফিসারকেও শুনানিতে ডাকা হয়েছে। এটা নির্বাচন কমিশনের নিয়ম।’‌

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ