এবার অনলাইনেই পূরণ করা যাবে SIR ফর্ম, কীভাবে করবেন আবেদন জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকার বিশেষ সংশোধনে অনলাইনেই পূরণ করা যাবে SIR এর এন্যুমারেশন ফর্ম। যারা বিএলওদের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না তারা অনলাইনেই এখন ফর্ম ফিল আপ করতে পারবেন। পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপ্লোড করতে হবে। SIR এর জন্য ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা বিএলও’র। কিন্তু দেখা যাচ্ছে ফর্ম দিতে গিয়ে অনেকেই হচ্ছেন হেনস্থার শিকার। কাউকে পরানো হচ্ছে জুতোর মালা, কোথাও বা বিএলওদের আটকে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে অনলাইনে ফর্ম ফিল আপের বিষয় হল শাপে বর।

ফর্ম পূরণের পর আপলোডের পদ্ধতি সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে পোর্টালে। রাজ্যের মুখ্যনির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট এবং কমিশনের অ্যাপ ECINet-এ মিলবে এই এন্যুমারেশন ফর্ম। প্রসঙ্গত গত ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি এন্যুমারেশন ফর্ম বিলি করা শুরু করছেন BLO-রা। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন বা প্রবাসী, তাঁদের জন্য এই ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক।

কীভাবে ফর্ম ফিলআপ করবেন জেনে নিন

প্রথমে নির্বাচন কমিশনের নয়া ওয়েবসাইটে যান। ওয়েবসাইটটি হল https://voters.eci.gov.in/

আপনার ফোন নম্বর কিংবা EPIC নম্বর দিয়ে লগ ইন করতে পারেন।

অনলাইনে SIR এন্যুমারেশন ফর্ম পূরণের আগে নিজের পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি নিয়ে রাখবেন। পরে সেই ছবির স্ক্যান কপি আপলোড করতে হবে।

এছাড়া জন্মের তারিখ, আধার নম্বর (ঐচ্ছিক), মোবাইল নম্বর, বাবার নাম, বাবার এপিক নম্বর (ঐচ্ছিক),মায়ের নাম, মায়ের এপিক নম্বর (ঐচ্ছিক), বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম, স্বামী বা স্ত্রীর এপিক নম্বর যথাযথ অপশনে নির্দেশ মেনে পূরণ করুন।

২০০২ এর ভোটার তালিকায় বাবা-মায়ের নাম থাকলে সেই কপির স্ক্রিনশট নিয়ে আপলোড করতে হবে।

পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর