অসম থেকে NRC নোটিশ নদিয়ার ২ পরিবারে, উদ্বেগে কাটছে দিন

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর : অসম থেকে NRC নোটিশ রাজ্যে আসা নিয়ে আগেও উদ্বেগ ছড়িয়েছে। এবার ফের পুজোর পর যখন এসআইআর নিয়ে উত্তাল রাজ্য, ঠিক তখনই নদিয়ায় এল এনআরসি নোটিশ। দেশজুড়ে SIR এর আবহে  আসাম থেকে NRC নোটিশ আসাকে কেন্দ্র করে শুরু চাঞ্চল্য।

আসাম থেকে NRC র নোটিশ আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, নদিয়ার কৃষ্ণনগর ২নং ব্লকের ধুবুলিয়া থানার সোনাডাঙা মাঝেরপাড়া এলাকার দুই পরিবারে এসেছে এনআরসি নোটিশ। ওই এলাকার বাসিন্দা সঞ্জু শেখ ও আরশাদ শেখ নামক দুই যুবকের বাড়িতে ৩ অক্টোবর একটি কাগজ আসে।  অসমীয়া ভাষায় লেখা থাকায় পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারেনি। পরে সেই কাগজটি নিয়ে এলাকার জনপ্রতিনিধিদের দেখালে তারা জানায় অসম থেকে NRC র নোটিশ এসেছে। এরপরেই অবাক হয়ে যায় পরিবারের সদস্যরা। প্রশ্ন উঠছে, কয়েকদিন কাজ করতে যাওয়া সঞ্জু ও আরশাদ তাঁদের নাম কীভাবে সেই রাজ্যের ভোটার বা বসবাসকারী হিসেবে চিহ্নিত করা হল? এই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সূত্রের খবর, ১৫ বছর আগে এলাকার বেশ কিছু যুবক অসমে কাজ করতে গিয়েছিলেন। পরিযায়ী শ্রমিক হিসেবে তাঁরা কাজ করতে গিয়েছিলেন। সেই ১৫ জনের মধ্যে ছিলেন সঞ্জু ও আরশাদও। সেখানে কয়েকদিন কাজ করে ফিরে এসেছিলেন তাঁরা। সেটাও দীর্ঘদিন হয়ে গিয়েছে। তারপরেও কীভাবে তাঁদের নামে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে পরিবারে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলেছেন, রাজ্যে এনআরসি হবে না। তারপরেও একাধিকবার এনআরসি নোটিশ পাঠাচ্ছে অসম সরকার। এর আগেও রাজ্যে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা উত্তরমকুমার ব্রজবাসী, নিশিকান্ত দাস, আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের পর মোমিনা বিবিকে নোটিশ পাঠানোর খবর সামনে এসেছে। তারপরেও এনআরসি নোটিশ পাঠাচ্ছে অসম সরকার।

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, পরিবর্তে সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি