দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বহুতল থেকে দেহ উদ্ধার, শিলিগুড়িতে রহস্যমৃত্যু নার্সের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডে(RG Kar Incident) ডাক্তার মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা বাংলা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নার্সের রহস্যমৃত্যু(Nurse Mysterious Death) শিলিগুড়িতে(Siliguri Incident)। আবারও এক স্বাস্থ্যকর্মীর রহস্যজনক মৃত্যুতে উত্তরবঙ্গের ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বহুতলের শৌচালয় থেকে উদ্ধার করা হয়েছে মৃত মহিলা নার্সের ঝুলন্ত দেহ(Hanging Dead Body)। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কি কারণে এই মৃত্যু তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। এই ঘটনা আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন সেই বিষয়েও লাগাতার তদন্ত চলছে। মৃতা মহিলার নাম অর্চনা।

আরও পড়ুনঃ প্রচারের আলো ছাড়াই অপার্থিব সৌন্দর্যে পরিপূর্ণ বাংলার এই ৩ গ্রাম, ঘুরতে যাবেন নাকি!

দার্জিলিঙের বাসিন্দা অর্চনা শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসাবে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের মিলন পল্লির মুকুন্দ দাস সরণির একটি বহুতল থেকে অর্চনার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের তরফে এলাকার কাউন্সিলর জয়ন্ত সাহাকে ঘটনাটি জানানো হলে তিনিই পুলিশদের ঘটনাস্থলে ডাকেন।

এই ঘটনার পর, ওই বহুতল আবাসনের আশেপাশের বাসিন্দারা একাধিক অভিযোগ জানিয়েছেন পুলিশকে। তাঁদের অভিযোগ, শিলিগুড়ির বর্ধমান রোডের একটি বেসরকারি হাসপাতালের নার্স-সহ বিভিন্ন কর্মীরা এই বহুতলে থাকেন। কিন্তু গভীর রাত পর্যন্ত এখানে অচেনা মানুষের যাতায়াত চলে। তাঁদের বক্তব্য, শুক্রবার সন্ধ্যার পর এই বহুতল থেকে ২০ থেকে ২৫ জন নার্স দৌড়ে বেরিয়ে যান। তারপর বেশ কিছু ছেলে আসে। মুহূর্তের মধ্যে বেসরকারি হাসপাতালের অ্যাম্বুল‍্যান্সও দেহ নিতে চলে আসে। অর্থাৎ এই মৃত্যুর পিছনে অবাঞ্ছিত আগন্তুকদের হাত রয়েছে বলেই দাবি করছেন এলাকাবাসীরা। এমনকি নার্সের মৃত্যুর খবর নাকি চাপা দেওয়ার চেষ্টা চলছিল সেই অভিযোগে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। যদিও স্থানীয় পুলিশ পুরো বিষয়টির তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে এলাকাবাসীদের।

Published by:

Share Link:

More Releted News:

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ