৩১ অক্টোবরের মধ্যেই ওবিসি ক্যাটেগরি সংশোধন, পঞ্চমীতে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

৩১ অক্টোবরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের ওবিসি সার্টিফিকেট এবং ক্যাটেগরি সংক্রান্ত তথ্য আপডেট করার নির্দেশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চমীতে বড় ঘোষণা! ৩১ অক্টোবরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের ওবিসি সার্টিফিকেট এবং ক্যাটেগরি সংক্রান্ত তথ্য আপডেট করার নির্দেশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। যেখানে বলা হয়েছে, ১৪ অক্টোবর থেকে ক্যাটেগরি সংশোধন এবং ওবিসি শ্রেণি ঘোষণার অনলাইন পোর্টালটি কার্যকর হয়েছে।

৩১ অক্টোবর পর্যন্ত ওবিসি সার্টিফিকেট এবং ক্যাটেগরি সংক্রান্ত সংশোধনের সুযোগ পাবেন প্রার্থীরা। যে সকল প্রার্থীরা পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ওবিসি-এ বা ওবিসি-বি ক্যাটেগরির অধীনে আবেদন করেছিলেন, তাঁদের অবিলম্বে এই সংশোধন করতে হবে। আর উল্লেখিত তারিখের তাঁদের এই সংশোধন করতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকায় বলা হয়েছিল, ওবিসি তালিকার অন্তর্ভুক্ত ৬৬টি নির্দিষ্ট সাব-ক্লাসের প্রার্থীরাই কেবল সংরক্ষণের সুযোগ পাবেন। যদি কোনও ওবিসি শ্রেণির প্রার্থী এই তালিকার বাইরে থাকেন, বা নির্দিষ্ট সময়ের মধ্যে পোর্টালে আপডেট না করেন, তাহলে তাঁদের আবেদন সরাসরি সাধারণ বা অসংরক্ষিত ক্যাটেগরি হিসাবে গণ্য করা হবে।

এছাড়া কাউন্সেলিং এবং নথি যাচাইয়ের সময় বৈধ এবং মূল ওবিসি সার্টিফিকেট দেখাতে হবে। আর তা দেখাতে যদি তাঁরা ব্যর্থ হন, তাহলে তাঁদের সংরক্ষণের দাবি বাতিল করা হবে। তবে সম্পূর্ণ কাজগুলি করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। পোর্টালে সংশোধন প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে আর ক্যাটেগরি সংশোধন বা ওবিসি ক্লাস অন্তর্ভুক্তির সুযোগ দেওয়া হবে না। তাই নির্দিষ্ট সময়সীমার আগেই প্রার্থীকে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। 

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?

পঞ্চমীর সকালে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত সরকারি বাসের কন্ডাক্টর, জখম ৮

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

সৌন্দর্যায়নের রঙেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? চিংড়িহাটার ঘটনার পর আসানসোলে রং তোলা শুরু হল

৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত

রামধনুর রঙের চিংড়িঘাটা ফ্লাইওভারে রাতারাতি বসানো হল ফাইবার ব্লক