বার্ধক্য ভাতার অঙ্কও বাড়িয়ে কত করা হচ্ছে?‌ নবান্ন থেকে মিলল নয়া ইঙ্গিত

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল রাজ্য বাজেট পেশ হয়েছে বিধানসভায়। সেখানে নানা সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হলেও বার্ধক্য ভাতা নিয়ে বিশেষ কিছু উল্লেখ করা হয়নি। তা নিয়ে প্রবীণ নাগরিকদের মধ্যে একটা আলোচনা শুরু হয়। অনেকে মনে করেছিলেন, বার্ধক্য ভাতা একই থাকবে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়ল। বার্ধক্য ভাতা কি বাড়বে?‌ এই প্রশ্ন উঠতে শুরু করে রাজ্যজুড়ে। ৬০ বছর পর্যন্ত যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তাঁরা বয়স পেরিয়ে গেলে একই সুবিধা পাবেন? নবান্ন এবার এইসব প্রশ্নের উত্তরের সপক্ষে ইঙ্গিত দিয়েছে। বরং বার্ধক্য ভাতার অঙ্কও বাড়িয়ে ১,৫০০ টাকা করা হচ্ছে বলে সূত্রের খবর।

এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা বাড়ানো হয়েছে অন্তর্বর্তী বাজেটে। তাতে মাসিক অঙ্ক দাঁড়িয়েছে ১৫০০ টাকা। এবার যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে। তাতেও বেকাররা ১৫০০ টাকা মাসে পাবেন। আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার–সহ অনেকেরই বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয় রাজ্য সরকারি কর্মীদের জন্যও ৪ শতাংশ মহার্ঘভাতা এবং সপ্তম বেতন কমিশন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এই বিপুল আর্থিক চাপের মধ্যে বার্ধক্য ভাতা বাড়বে না বলে গুঞ্জন শুরু হয়েছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সমাজের সবচেয়ে অসহায় অংশের ভরসার জায়গা রাখলেন বলেই সূত্রের খবর।

অন্যদিকে নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার বার্ধক্য ভাতার ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে চাইছে। এত দিন যে ভাতা ১,০০০ টাকায় সীমাবদ্ধ ছিল সেটা বাড়িয়ে ১,৫০০ টাকা করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারে ৬০ বছর বয়স পর্যন্ত যে টাকা মিলছে, বার্ধক্যে পৌঁছনোর পরেও সেই আর্থিক নিরাপত্তার ধারাবাহিকতা বজায় থাকবে। এই খবর চাউর হতেই প্রবীণ নাগরিকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। সকলেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে শুরু করেছেন।

এছাড়া কর্মক্ষম বয়সে লক্ষ্মীর ভাণ্ডার, তার পরে বার্ধক্য ভাতা, একটার সঙ্গে অপরটার সেতুবন্ধন তৈরি করে দিল। একইসঙ্গে রাজ্য সরকার বুঝিয়ে দিল বয়স বদলালেও সহায়তার হাত সরবে না। সবসময় থাকবে সামাজিক দায়বদ্ধতা। এবারের রাজ্য বাজেটে সর্বস্তরের মানুষের জন্য যে বরাদ্দ করা হয়েছে এবং জনমোহিনী বাজেট হয়েছে সেটা এই সিদ্ধান্ত আর একবার প্রমাণ করল। এখনকার বাস্তবতায়, লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির পাশাপাশি বার্ধক্য ভাতার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত প্রকাশ্যে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রবীণ নাগরিকরা। সুতরাং এক প্রকল্পকে শক্ত করতে গিয়ে অপরটাকে দুর্বল করার পথে হাঁটল না রাজ্য সরকার।

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা