চোপড়ায় ২ তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ১

ঘটনায় দুঃখপ্রকাশ করেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি: চোপড়ায় দুই তৃণমূল কর্মী খুনের ঘটনায় একজনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুরের (North Dinajpur) চোপড়ায় প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সেই সময় গুলিতে মৃত্যু হয় ফয়জুল রহমান ও হাঁসু মহম্মদ নামে দুই কর্মীর। দলের কর্মীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন স্থানীয় বিধায়ক হামিদুল রহমান।

বৃহস্পতিবার দুপুরে উওর দিনাজপুর জেলাযর চোপড়াতে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করা নিয়ে তৃণমূলের(TMC) একটি বৈঠক চলছিল। সেই বৈঠকে প্রার্থীর কিছু নাম ঠিক করা নিয়ে কর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আচমকা বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। শুরু হয় সংঘর্ষ। গোষ্ঠীকোন্দলের জেরে গুলি চলে। দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।  চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় দুজনের মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন বেশ কয়েকজন।

অন্যদিকে বৃহস্পতিবার ওই ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বিধায়ক হামিদুল রহমান পুলিশকে বলেন, দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে। শুক্রবার সকালেও এলাকা থমথমে রয়েছে। ঘটনায় দুঃখপ্রকাশ করে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলেন,  ‘খুবই দুঃখজনক ঘটনা। প্রার্থী বাছাই করতে গিয়ে চারজনের নাম এসেছিল। তা নিয়ে মিটিং চলছিল। তখনই ঝামেলা শুরু হয় দুপক্ষের মধ্যে। গুলি চলে। দুজন মারা যায়। খুব খারাপ লাগছে। যাঁরা মারা গিয়েছেন তাঁদের মধ্যে একজন রিকশা চালক রয়েছেন। সত্যিই খুব খারাপ লাগছে।’

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট