সাধুর বেশে রাজ্যে অনুপ্রবেশ, কোচবিহারে গ্রেফতার পঞ্চাশোর্ধ্ব বাংলাদেশি নাগরিক

সাধুর বেশে ভারতে অনুপ্রবেশের অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারীতে গ্রেফতার পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কপালে সিঁদুর ফোটা, পরনে সাধুর পোশাক। দেখে মনে হবে সাধুর বেশে নিপাট ভদ্রলোক। চায়ের দোকানে বসে একমনে চা খাচ্ছেন। কিন্তু অপরিচিত মুখ দেখে প্রথমে সকলেরই একটু সন্দেহ হয়েছিল। এরপর তাঁর পরিচয় জানতে চাওয়া হলে বিভিন্ন কৌশলে কথা এড়াতে থাকেন। তার এই আচরণে অসঙ্গতি ধরা পড়লে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ওই সাধুকে আটক করেছে। জেরা করতেই বেরিয়ে আসে আসল তথ্য। সাধুর বেশে ভারতে অনুপ্রবেশের অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারীতে গ্রেফতার পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি।

জানা যাচ্ছে, পুলিশ ও স্থানীয়দের চোখ এড়াতে সাধুর বেশ নিয়েছিলেন ওই ব্যক্তি। আর এ ভাবেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। অবশেষে কোচবিহারের বাসিন্দাদের তৎপরতায় পুলিশের জালে ধরা পড়লেন ওই ব্যক্তি। শুক্রবার ওই সাধু বেশে বাংলাদেশিকে বক্সিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এতদিন দেশে থেকে তিনি কী কী করেছেন, কোথায় কোথায় ঘুরেছেন, কোথায় আস্তানা গেড়েছেন, সবটা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, শুক্রবার ভানুকুমারীর ভোলানাথ মোড়ের একটি চায়ের দোকানে সাধুর বেশে বসেছিলেন ওই ব্যক্তি। চা চুমুকে মন দেন। তাঁর কপালে সিঁদুরের ফোঁটা, পরনে সাধুর পোশাক ছিল। কিন্তু এলাকায় অপরিচিত মুখ দেখে প্রথমে সকলেরই সন্দেহ হয়। এরপর তাঁর পরিচয় জিজ্ঞাসা করেন দোকানদার ও স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁর কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ায় সন্দেহ আরও জোরালো হয়। এরপর তাঁকে ঘিরে ধরে এলাকার বাসিন্দারা। বক্সিরহাট থানায় খবর দেয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে।

জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে দেশজুড়ে অভিযান শুরু হয়েছে পুলিশের। রাজ্যেও যাতে বাংলাদেশি প্রবেশ করতে না পারে, সেই কারণে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সবাইকে গ্রেফতার করা হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সুবর্ণ সুযোগ ফস্কাবেন না, ১৯,০০০ টাকা সস্তা হল Nothing স্মার্টফোন

দশভুজা হয়েও দেবীর মাত্র দু’হাত দেখা যায়! দত্তপুকুরের বুড়িমার পুজোয় রয়েছে সম্প্রীতির বার্তা

১০০ বছর পর নবরাত্রিতে বিরল রাজযোগ, ৪ রাশির জাতকদের গোল্ডেন টাইম

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

জোর ধাক্কা, হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’!

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের