পরীক্ষা হলে মাথার উপর খুলে পড়ল পাখা, গুরুতর জখম উচ্চমাধ্যমিকের ২ ছাত্রী

এরপর তিনি পরীক্ষা দিতে পারেন। আর তাঁকে দেখে অসুস্থ হয়ে পড়া অন্য এক ছাত্রীকেও প্রাথমিক চিকিৎসা করানো হয়। এরপর তাঁরা পরীক্ষা দিতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনা! উচ্চ মাধ্যমিক চলাকালীন পাখা খুলে পড়ল পরীক্ষার্থীদের উপর। গুরুতর আহত হয়েছেন দুই ছাত্রী। মঙ্গলবার (১১ মার্চ) বোলপুরে বিবেকানন্দ স্কুলে ঘটনাটি ঘটেছে। সে স্কুলে সিট পড়েছিল বোল পুরের একলব্য মডেল স্কুলের। অভিযোগ পরীক্ষা চলা কালীনই ছাত্রীর মাথায় পাখা খুলে পড়ে যায়। কিন্তু ছাত্রীটি পরীক্ষা দেওয়া বন্ধ করেননি। পরীক্ষা শেষ হওয়ার পরে তাঁকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্যে। তবে তাঁর চোট গুরুতর নয়। কিন্তু এই ঘটনায় আতঙ্কিত রয়েছেন আহত ছাত্রী।

সূত্রের খবর, অন্যান্য বছরের মতো এ বছরও বোলপুরে বিবেকানন্দ স্কুলে উচ্চমাধ্যমিকের সিট পড়েছিল। পরীক্ষা চলাকালীন দুপুর ১২ টা নাগাদ পরীক্ষা হলের সিলিং থেকে একটি ফ্যান ছিটকে পড়ে। তাতেই আঘাত লাগে এক ছাত্রীর। এবং তাঁকে দেখে অসুস্থ হয়ে পড়েন অন্য এক পরীক্ষার্থী। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের খবর দেওয়া হয়। আহত ছাত্রীর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তিনি পরীক্ষা দিতে পারেন। আর তাঁকে দেখে অসুস্থ হয়ে পড়া অন্য এক ছাত্রীকেও প্রাথমিক চিকিৎসা করানো হয়। এরপর তাঁরা পরীক্ষা দিতে পারেন। এবং পরীক্ষার শেষে দুজনকে নিয়ে যাওয়া হয় বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বর্তমানে দুজনের অবস্থাই স্থিতিশীল। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ দিনে কেন স্কুলে এই ধরনের দুর্ঘটনা ঘটবে?

স্কুল কর্তৃপক্ষ কেন আগে থেকেই স্কুলের পরিকাঠামো ঠিক রাখবে না, প্রশ্ন তুলেছে ছাত্রীদের অভিভাবকেরা। তাঁদের দাবি, আর একটু হলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। স্কুল কর্তৃপক্ষদের আরও সচেতন থাকা উচিত ছিল। অন্যদিকে উচ্চমাধ্যমিক স্কুলের কাউন্সিলর ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন। তাঁর কথায়, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন। তবে দুই ছাত্রী অল্প বিস্তর চোট পেয়েছেন। এবং প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6