স্কুলে মাত্র ৩ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী! শুরু দোষারোপের পালা

উত্তর দিনাজপুর জেলার ইটাহারের একটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল মাত্র ৩ জন পড়ুয়া। যা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

Share:

নিজস্ব প্রতিনিধি:  এপ্রিল মাসের ২ তারিখ থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক(higher secondary exam) পরীক্ষা। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজিরবিহীন ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের একটি স্কুলে। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের একটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল মাত্র ৩ জন পড়ুয়া। যা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বানবোল মহিলাল উচ্চ বালিকা বিদ্যালয়ে(banbole mahilal girls high school)  মাত্র ৩ জন পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে। একটি স্কুল থেকে কীভাবে মাত্র তিনজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে, এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এত কম পড়ুয়া পরীক্ষা দেওয়ায় তার দায় পাশ্ববর্তী উচ্চ বিদ্যালয়ের উপরই চাপিয়েছে ওই স্কুল কর্তৃপক্ষ। ইটাহার বানবোল মহিলাল উচ্চ বালিকা বিদ্যালয়ের (banbole mahilal girls high school) প্রধান শিক্ষিকা শিউলি দাসের দাবি, ”মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর পাশ্ববর্তী বানবোল উচ্চ বিদ্যালয় নিয়ম না মেনে ভর্তি করায়। ফলে বেশিরভাগ ছাত্রী সেই স্কুলে ভর্তি হয়ে যায়। আমার স্কুলে বিগত বছরে ১৩০ জন ছাত্রী থাকলেও মাত্র ১৯ জন ছাত্রী একাদশ শ্রেণিতে ভর্তি হয়। এর উপর করোনা আবহে বিদ্যালয় বন্ধ থাকায় অনেক ছাত্রী পড়াশোনা ছেড়ে দেয় অথবা কারোর বিয়ে হয়ে যাওয়ায় এবারে মাত্র তিনজন ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।”

যদিও অভিযোগ অস্বীকার করেছেন বানবোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র। তিনি বলেন, “সরকারি নিয়ম মেনেই একাদশ শ্রেণিতে বাইরের ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো হয়।” বানবোল মহিলাল উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি তার পালটা পরামর্শ, “মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পর সেই বিদ্যালয়ের শিক্ষকদের ছাত্রী সহ অভিভাবকদের সঙ্গে জনসংযোগ রাখার দরকার আছে।”

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট