ফের পুলিশের উপর আক্রমণ, ধুন্ধুমার কাণ্ড পাণ্ডবেশ্বরে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার রাজ্যে আক্রান্ত হল পুলিশ। বারবার রাজ্যেপুলিশের প্রতি আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। এ বারের ঘটনা দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের।

বৃহস্পতিবার পান্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের স্থানীয় এক যুবকের দেহ উদ্ধার করা হয়। স্বভাবই এই ঘটনায় চাঞ্চল্য ছিড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ওই যুবকেরর দেহ উদ্ধার হয়েছিল প্রতিবেশির বাড়ি থেকে। খবর পেয়ে দেহ উদ্ধারের জন্য আসে পুলিশ।

তাতেই হয় সমস্যা। পুলিশ এসে দেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়ে । বিক্ষুদ্ধ এলাকাবাসী ক্ষোভের বশবর্তী হয়ে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। লোকজনের ছোড়া পাথরের আঘাতে আহত হন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা-সহ বেশ কয়েক জন পুলিশকর্মী। বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা লাঠিচার্জ করে। তাতে আরও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

রাজ্যে পুলিশের আক্রান্ত হওয়ার হওয়ার এই প্রথম নয়। কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে মত্ত যুবকদের গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। উন্মত্ত জনতার মারে মাথা ফাটল এক NVF কর্মীর, হাত ভাঙল এক ASI-এর। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

একটি পুজোকে কেন্দ্র করে একদল মত্ত যুবকের মধ্যে গন্ডগোলের খবর পেয়ে গিয়েছিল পুলিশ। স্থানীয়দের অভিযোগ, পুলিশের মারধরে এক যুবক আহত হয়। পাল্টা পুলিশ দাবি করে, ওই যুবক মত্ত অবস্থায় বেসামাল হয়ে পড়ে গিয়ে আঘাত পায়। এরপরই পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে উত্তেজিত জনতা। চলে মারধর, গাড়ি ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ নামানো হয়।

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর