দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাঘের আতঙ্ক ইসলামপুরে, গ্রাম থেকে উধাও গরু-কুকুর

নিজস্ব প্রতিনিধি: লোকালয়ে বাঘের আতঙ্কে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। ইসলামপুরের অজিতবাস কলোনিতে বুধবার রাত থেকে স্থানীয়রা বাঘের পায়ের ছাপ দেখতে পান বলে দাবি করেন। এর পর এই খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয়েছে বন দফতরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বুধবার রাতে এলাকার রাস্তা দিয়ে বাঘের মতো একটি বড় প্রাণীকে রাস্তায় দেখা যায়। স্থানীয়দের দাবি, ওই জন্তুটিকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা গিয়েছে। স্থানীয় এক ব্যক্তি জানান, বুধবার রাত প্রায় সাড়ে আটটা বাঘের মতো একটা জন্তু দেখতে পাওয়া যায়। তিনি বাড়ি ফেরার পথে প্রাণীটিকে দেখেন বলে জানান ওই স্থানীয় বাসিন্দা। এর পর চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। একইসঙ্গে তিনি জানান, এই ঘটনার কিছুক্ষণ পর থেকে সবার নজরে আসে গ্রামেরএকটি গরু খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি একটি কুকুরও নিখোঁজ বলে জানান তিনি। গ্রাম থেকে গরু ও কুকুর নিখোঁজ হয়ে যাওয়ায় বাঘের আতঙ্ক আরও বেড়েছে স্থানীয়দের মধ্যে। ওই গ্রামের স্থানীয় আরেক বাসিন্দা জানান, এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে। মাটিতে পায়ের ছাপ দেখা গিয়েছে বলেও তিনি জানান। বাঘ ছাড়া অন্য কোন জন্তু হতে পারে না বলে দাবি ওই বাসিন্দার।

অন্যদিকে এই ঘটনার খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের রায়গঞ্জ বিভাগীয় আধিকারিক কমল সরকার এই ঘটনা নিয়ে বলেন, ‘বাঘ দেখা গিয়েছে বলেই একটা খবর শুনেছি। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Published by:

Share Link:

More Releted News:

মুর্শিদাবাদে তুমুল উত্তেজনার মধ্যেই নির্বিঘ্নে ভোট দিলেন অরিজিৎ সিংহের বাবা

কেউ কুমড়ো আঁকলেন মোদিকে, কেউ শরীরজুড়ে লিখলেন ‘জয় শ্রী রাম’, প্রধানমন্ত্রীর সভায় বিচিত্র ছবি

ভোট দিতে গিয়েই সব শেষ! রাস্তাতেই মৃত্যু সিউড়ির ভোটারের, শোকের আবহ এলাকায়

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

রাস্তা তৈরির নামে মন্দির ভাঙা? জগদ্দলে তীব্র রাজনৈতিক তরজা

বুথে বুথে পায়ে হেঁটে ঘুরলেন অধীর, ভোট নিয়ে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে তুললেন বড় অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ