ভোটার তালিকা থেকে নাম বাদ! ব্রেন স্ট্রোকে আক্রান্ত পানিহাটির মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি : চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত এক মহিলা। পানিহাটির ওই মহিলা পক্ষঘাতগ্রস্ত হয়ে এখন হাসপাতালে ভর্তি। বাড়িতেই পড়ে রয়েছেন ক্যান্সার আক্রান্ত স্বামী। অসহায় অবস্থায় চিকিৎসা বন্ধ। কমিশনকে তুলোধোনা কাউন্সিলরের।

গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব। সেখানেই নাম বাদ দিয়েছে প্রায় ৬৩ লক্ষের। তারমধ্যেই রয়েছেন পানিহাটির মহিলা। ভোটার তালিকাতে নাম না দেখে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর বাড়িতে অসুস্থ স্বামী রয়েছেন। তিনি ক্যান্সার আক্রান্ত। সঠিকভাবে চিকিৎসাও করাতে পারছেন না। মহিলার স্বামী বলেছেন, এরআগের সব নির্বাচনে ভোট দিয়েছেন তাঁর স্ত্রী। হঠাৎ করে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, এতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আতঙ্ক থেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এই ঘটনার পর কমিশনকে তুলোধনা করেছেন এলাকার কাউন্সিলর। তিনি বলেছেন, আধারকার্ড, ভোটার কার্ড, প্যানকার্ড দেওয়ার পরেও এইভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। এরজন্য জবাব দিতে হবে। 

SIR-র কাজ চলার সময়ে আতঙ্কে মৃত খড়্গপুর বিধানসভার আবাসগড় বুথের ভোটার শ্যামল বসুর ছেলের নামও ‘ডিলিটেড’ তালিকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, নোটিশ পাঠিয়ে এই পরিবারটিকে শুনানিতে ডাকা হয়েছিল। সমস্ত নথিপত্র জমাও করেছিলেন। কিন্তু নাম থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। তালিকা প্রকাশের পর দেখা গেল সনৎ বসুর নামের পাশে ডিলিটেড লেখা। পাশাপাশি মৃত শ্যামল বসুর স্ত্রীয়ের নামের পাশে রয়েছে অ্যাডজুডিকেশন। এরপরই উদ্বেগ বেড়েছে পরিবারে। তালিকায় ডিলিটেড হওয়ার পরে এখন চিন্তায় বসু পরিবার। 

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

অনলাইনে অর্ডার করা ডিম ভাঙতেই যা বের হল…

মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

খেলতে গিয়ে ঝিলে তলিয়ে মৃত্যু কিশোরের, ১৯ ঘন্টা পর দেহ উদ্ধার

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

বড় পর্দায় এবার রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী! জন্মাষ্টমীতে বিরাট ঘোষণা করণ জোহরের

শ্রীনগরে অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট